রাজ্যের খবর

Gold Theft: সিসিটিভি ফুটেজ দেখে চুরির কিনারা করল পুলিশ, ইন্দাসে গ্রেফতার ২

Police recover stolen silver ornaments and arrest two in connection with Indas Bhatpukur jewellery shop burglary within hours using CCTV leads.

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বড়সড় চুরির কিনারা করল পুলিশ(Gold Theft)। ইন্দাসের ভাটপুকুরে একটি স্বর্ণালঙ্কারের দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্ত সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল ইন্দাস থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো সোমবার রাতেও ভাটপুকুর বাজারে নিজের স্বর্ণালঙ্কারের দোকান বন্ধ করে দীঘলগ্রামের বাড়িতে চলে যান শান্তনু দে নামে এক ব্যবসায়ী। পরদিন মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দেওয়াল ভেঙ্গে ভীতরে ঢুকে বেশ কিছু রুপোর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।

[আরও পড়ুনঃ Bengal Business Council: চাঁদের হাট নিউটাউনে! বাঙালি উদ্যোগপতিদের মহামঞ্চে শিল্পে নতুন স্বপ্ন]

বিষয়টি তৎক্ষণাৎ তিনি স্থানীয় আকুই ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনার তদন্ত নেমে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শেখ মনিরুল ওরফে রোমিও নামে এক অভিযুক্ত গ্রেফতার করে(Gold Theft)। তাকে জিজ্ঞাসাবাদ করে চুরির দ্রব্য কেনার অভিযোগে বামনিয়া বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেফতারের পাশাপাশি তার কাছ থেকে ‘চুরি’ যাওয়া গহনা পুলিশ উদ্ধার করে । বুধবার পুলিশের পক্ষ থেকে ধৃত দু’জনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, ওই দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ওই চুরির দ্রব্য কেনার অভিযোগে এক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে(Gold Theft)। দু’জনকেই পুলিশের তরফে আদালতে তোলা হয়েছে বলে তিনি জানান।

Related Articles