নকশালবাড়ির এশিয়ান হাইওয়ের কোয়ার্টার মোড়ে সড়ক দুর্ঘটনা, মৃত্যু এক
বিকট শব্দ শুনে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসে খবর দেয় পুলিশকে।
Truth Of Bengal: নকশালবাড়ির এশিয়ান হাইওয়ের কোয়ার্টার মোড়ে সড়ক দুর্ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত আরও আটজন। মৃতের নাম রসিদ মিঞায়। জানা গিয়েছে এদিন চারচাকা গাড়িতে করে নয় জন কোচবিহার থেকে নেপালে ইট ভাটার কাজে উদ্দেশ্যে যাচ্ছিলেন। এরপর শিলিগুড়ি মহাকুমার নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে সড়কের কোয়ার্টার মোড়ে দাঁড়িয়ে থাকা এক লরিতে ধাক্কা দেয় এবং নয়নজুলিতে উল্টে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসে খবর দেয় পুলিশকে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে বেশ কয়েকজনের অবস্থার অবনতি হলে পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে নকশালবাড়ি থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি চাকা করে নয় জন কোচবিহার থেকে নেপালের উদ্দেশ্যে যাচ্ছিল। এবং কোয়াটার মোড়ের কাছে এসে পৌঁছতেই দুর্ঘটনার কবলে পড়ে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে শিশুসহ ৮ জনের চিকিৎসা চলছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।






