রাজ্যের খবর

দুই লড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত এক চালক

রাস্তার ধারেই দাউদাউ করে জ্বলছে দুটি যানবাহন

Truth Of Bengal: সাতসকালে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। বৃহস্পতিবার দুটি লড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর জেরে দুটি গাড়িতেই আগুন লেগে যায়। মুর্শিদাবাদের সাগরদিঘির (MurshidabadNews) ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুনঃ Cricket Controversy: উত্তেজক অঙ্গভঙ্গির জন্য আইসিসিতে বিসিসিআইয়ের নালিশ, বিপাকে হারিস রউফ ও সাহেবজাদা ফারহান

জানা যায়, মুর্শিদাবাদের শেখ দীঘি বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর দুটি লড়ি দুদিক থেকে আসছিল। অনুমান, কোনভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন দুই চালকই। তার জেরে হঠাৎই তাদের মধ্যে জোরে ধাক্কা লাগে। সংঘর্ষের কারণে প্রথমে একটি গাড়িতে আগুন লাগে। তারপরই,  দ্বিতীয় গাড়িটিতেও আগুন লেগে যায়। ফলে অগ্নিসংযোগ ভয়াবহ রূপ নেয়। রাস্তার ধারেই দাউদাউ করে জ্বলতে থাকে দুটি লড়ি। (MurshidabadNews)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এই ঘটনায় চঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে শেখ দীঘি এলাকাতে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, আজ সকালে শিলিগুড়ি দিক থেকে একটি চা পাতা বোঝায় গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় মুর্শিদাবাদের সাগরদীঘি ওই রুটেই একটি বালির গাড়ি চলে আসাই মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। ঘটনা দুটি গাড়িতেই হঠাৎ করে আগুন লেগে যায়। খবর পেয়ে সাগরদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটি আসে। এবং পুলিশ এসে দমকল বাহিনীকে খবর দেয় এবং দমকলের একটি ইঞ্জিন সেই আগুন নিয়ন্ত্রণ করে।এবং দুর্ঘটনায় চা পাতা গাড়ি চালককে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগরদীঘি থানার পুলিশ। আগুন নেভানোর জন্য একটি দমকলের ইঞ্জিনও আসে। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। (MurshidabadNews)

প্রসঙ্গত, এর আগেও অগস্ট মাসেও এই ১২ নম্বর জাতীয় সড়কের লোহাল মোড়ে একটি এনবিএসসিটি বাসের ইঞ্জিনে আগুন লাগে। জানা যায়, বাসটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। তবে চালকের তৎপরতায় এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনায় কেউ আহত হননি। (MurshidabadNews)

ইতিমিধ্যেই এদিনের ঘটনা নিয়ে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কীভাবে এই সংঘর্ষ হল তা নিয়ে খতিয়ে দেখছে তাঁরা। তবে পরপর এমন ঘটনা চিন্তায় ফেলেছে পুলিশ ও স্থানীয়দেরকে। (MurshidabadNews)

 

 

Related Articles