রাজ্যের খবর

জাল নোট ও আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৫ দুষ্কৃতী

3 criminals arrested with fake notes and firearms

Truth of Bengal, মালদা, অভিষেক দাস: গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার কালিয়াচক থানা ও বৈষ্ণবনগর থানার পুলিশ  দু’টি জায়গা থেকে জাল নোট ও তিনটি আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। এই বিষয়ে শুক্রবার সন্ধ্যায় কালিয়াচক থানায় মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ আলী আবুবক্কার সাংবাদিকদের মুখোমুখি হন। সঙ্গে ছিলেন এসডিপিও ফাইসাল রেজা। মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ আলি আবুবক্কার জানান, শুক্রবার সকালে কালিয়াচক থানার ও বৈষ্ণবনগর থানার পুলিশ দু’টি পৃথক জায়গা থেকে জাল নোট ও তিনটি আগ্নেয়াস্ত্র সহ পাঁচজনকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা থেকে।

তিন লক্ষ ৮৪ হাজার টাকার জাল নোট-সহ ধৃত  ৫ জন হলেন, কালিমউদ্দিন মোমিন (৬৪) আখতারুল জামাল (২৫), আরেস আলি (৫৯)। এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। জাল নোটগুলি সবই ৫০০ টাকার। মালদা জেলা আদালতে কালিয়াচক থানার পুলিশ ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করলে আদালত ১০ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে।

অন্যদিকে বৈষ্ণবনগর থানার পুলিশ ১৮ মাইল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করে। ধৃতরা হলেন মতিউর রহমান (৪০)। তার বাড়ি বিহারের মুঙ্গের জেলায়। অপর ধৃত সাইফুদ্দিন শেখের (৩২) বাড়ি মোথাবাড়ি এলাকায়। এদিন বৈষ্ণবনগর থানার পুলিশ মালদা জেলা আদালতে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করলে আদালত আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার গ্রামীণ ও এসডিপিও ছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াচক থানা আইসি সুমন রায় চৌধুরী ও বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ধৃতরা জাল নোট ও অস্ত্র পাচারের উদ্দেশে এলাকায় জড়ো হয়েছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পায়। এর পিছনে আর কেউ যুক্ত রয়েছে কিনা সেটা তদন্তে বোঝা যাবে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles