রাজ্যের খবর

Keshpur: কেশপুরে পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৩

তবে এরা মদ্যপ অবস্থায় ছিল এমনটাই জানা গিয়েছে।

Truth of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: শনিবার বিকেল পাঁচটা নাগাদ নাড়াজোল থেকে কেশপুরের দিকে আসার পথে মহিষদা পেট্রোল পাম্পের কাছে রাস্তার ধারে থাকা জড়ো করে রাখা ইটে ধাক্কা মারে চার চাকার গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের, আহত তিনজন।(Keshpur)

মৃত দুই ব্যক্তির নাম, ক্ষুদিরাম মান (৫৮) ও শুভ্রদীপ ঘোষ (২৫), পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রত্যেকের বাড়ি কেশপুর থানার অন্তর্গত কলাগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গাড়িটিতে মোট পাঁচজন ছিল। প্রত্যক্ষদর্শী নাসেরা বেবি জানান, ‘আমি দোকান খুলতে এসেছিলাম হঠাৎ করে দেখলাম, একটি চারচাকা গাড়ি কেশপুরের দিকে আসছিল খুব দ্রুত গতিতে, কিছু বুঝে ওঠার আগেই ইটে থাকে ধাক্কা মারে। চিৎকার শুরু করে পাশে থাকা লোকজন। আমি জল নিয়ে গিয়ে দিলাম। ঘটনাস্থলে ২ জন মারা যায়।” (Keshpur)

তবে এরা মদ্যপ অবস্থায় ছিল এমনটাই জানা গিয়েছে। পুলিশ এসে মৃতদেহ গুলি উদ্ধার করে নিয়ে যায় এবং আহতদের কেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।(Keshpur)

Related Articles