কলকাতারাজ্যের খবর

Monsoon Rain: রাজ্যে বৃষ্টি ও আবহাওয়ার সতর্কতা, ১৪ অগাস্ট পর্যন্ত চলবে বৃষ্টি, উত্তরবঙ্গে ধসের আশঙ্কা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ অগাস্ট পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Truth of Bengal: বর্ষার ধারায় ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অব্যাহত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ অগাস্ট পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি। কিছু জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে (Monsoon Rain)।

আরও পড়ুন: Kutum Katam: শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, সিউড়িতে অনুষ্ঠিত হল কুটুম-কাটাম কর্মশালা

রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার সকাল থেকে কোথাও রোদের দেখা মিলেছে, আবার কোথাও বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি। সোমবার: কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি বুধবার ও বৃহস্পতিবারও উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। দীর্ঘস্থায়ী বৃষ্টিতে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে এবং পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে (Monsoon Rain)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

টানা ছ’দিন বন্ধ থাকার পর সম্প্রতি ১০ নম্বর জাতীয় সড়ক খুললেও শনিবার সকালে ২৯ মাইল এলাকায় রাস্তার একাংশ ধসে পড়েছে। ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, ছোট গাড়ি চলছে ধীর গতিতে। প্রশাসন জানিয়েছে, মেরামতের জন্য সময় লাগবে এবং টানা বৃষ্টি হলে ফের ধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পরিসংখ্যান (কলকাতা): সর্বনিম্ন তাপমাত্রা: ২৭.১°C, সর্বোচ্চ তাপমাত্রা: ২৯.২°C, বাতাসে জলীয় বাষ্প,  ৮৫–৯৫%, বৃষ্টি চললেও উত্তরবঙ্গের তাপমাত্রায় আপাতত বড় কোনও পরিবর্তন হবে না (Monsoon Rain)।

Related Articles