Truth Of Bengal: প্রায় ৮ বছর পর শিক্ষক নিয়োগের জন্য আজ পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের(Teacher Surge)। পরীক্ষা হচ্ছে ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদের জন্য। ৭ই সেপ্টেম্বর এবং ১৪ ই সেপ্টেম্বর দু’টি ধাপে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। ৭ই সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ই সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হচ্ছে। শিলিগুড়িতে ১৬টি সেন্টারে চলছে পরীক্ষা। কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি কেন্দ্রে। প্রয়াগরাজ, বিহার, উত্তরপ্রদেশ সহ একাধীক রাজ্য থেকে এসছেন পরীক্ষার্থীরা।
[আরও পড়ুনঃ US Open: আনিসিমোভাকে স্ট্রেট সেটে হারিয়ে দুইবার ইউএস ওপেন জয় সাবালাঙ্কার]
উত্তর প্রদেশের আজামগড় জেলা থেকে আসা এক পরীক্ষার্থী বলেন এই প্রথম বাংলায় এসে পরীক্ষা দিচ্ছি। উত্তরপ্রদেশে ২০২১টি ভ্যাকেন্সি এসেছে তবে তার পরীক্ষা এখনো হয়নি(Teacher Surge)। যদিও মাঝে একবার পরীক্ষার ডেট দেওয়া হয়েছিল তা বাতিল করে দেওয়া হয়। দেখা যাক এখনই ইউপি সরকার কি করে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
বেকারত্ব চরমসীমায় পৌঁছে গিয়েছে। আর পশ্চিমবঙ্গ সরকারের উপর ভরসা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ভ্যাকেন্সি বের করেছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে চাকরি করতে কোন অসুবিধা নেই।






