US Open: আনিসিমোভাকে স্ট্রেট সেটে হারিয়ে দুইবার ইউএস ওপেন জয় সাবালাঙ্কার
বিশ্বের দ্বিতীয় মহিলা টেনিস তারকা হিসেবে পর পর দুইবার ইউএস ওপেন ট্রফি জয় করে নিলেন।
Truth Of Bengal: চলতি বছরের ইউএস ওপেনের ফাইনাল ম্যাচে কোর্টে নামার আগে টানা দুটি ট্রফির খুব কাছে গিয়েও ফিরতে হয়েছিল অ্যারিনা সাবালাঙ্কাকে। তার মধ্যে ছিল অস্ট্রেলিয়া এবং ফরাসি ওপেনের ফাইনাল। পাশাপাশি উইম্বলডনের সেমিফাইনালেই তাঁর দৌড় থামিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়। কিন্তু এবার আর সেই হতাশা নিয়ে বেলারুশের বছর ২৭-র টেনিস তারকাকে কোর্ট ছাড়তে হল না। বিশ্বের দ্বিতীয় মহিলা টেনিস তারকা হিসেবে পর পর দুইবার ইউএস ওপেন ট্রফি জয় করে নিলেন। ফাইনালে সাবালাঙ্কা স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা অ্যানিসিমোভাকে। খেলার ফল ৬-৩, ৬-৭। এর পাশাপাশি উইম্বলডনের সেমিফাইনালে হারের বদলাও মধুরভাবে নিয়ে নিলেন সাবালঙ্কা।(US Open)
উইম্বলডনের সেমিফাইনালে ঠিক যেখানে ম্যাচ শেষ করেছিলেন এই দুই তারকা, ইউএস ওপেনের ফাইনালে শনিবার সেখান থেকেই শুরু হল লড়াই। ম্যাচের শুরু থেকেই দুই তারকাই যেন ছিলেন ‘যুদ্ধংদেহী’ মনোভাবে। অর্থ্যাৎ কেউ কাউকে বিনা যুদ্ধে এক ইঞ্চি মাটিও ছাড়তে নারাজ ছিলেন।
আরও পড়ুনঃ Shock Discovery: শিলিগুড়ি মহকুমার দুধিগছ এলাকা থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য
ট্রফি জয় করতে মরিয়া সাবালাঙ্কা বুঝতে অসুবিধা হয়নি এবারের ইউএস ওপেনের ফাইনাল ম্যাচের কঠিন লড়াই করেই তাঁকে খেতাব জয় করতে হবে। কেননা সেই ইঙ্গিত তিনি পেয়ে গিয়েছিলেন প্রথম গেম থেকেই। যখন তাঁর একের পর এক সার্ভিস অ্যানিসিমোভা ভাঙার চেষ্টা করে যাচ্ছিলেন সমানতালে। কিন্তু কিছুতেই হাল ছাড়তে নারাজ ছিলেন সাবালাঙ্কা।
দ্বিতীয় গেমে অ্যানিসিমোভার সার্ভিস ভেঙে নিজের কনফিডেন্ট আরও বাড়িয়ে নেন সাবালাঙ্কা। অবশ্য তৃতীয় গেমে ফিরে আসেন অ্যানিসিমোভা। এরপর তৃতীয় গেম থেকে আরও আক্রমণাত্মক হয়ে উঠতে থাকেন সাবালাঙ্কা। সেই সময় বেলারুশ তারকার একের পর এক শটে যেন বেশ নাজেহাল হয়ে পড়ছিলেন অ্যানিসিমোভা। টেনিস কোর্টে পোড় খাওয়া সাবালাঙ্কা এই মক্ষম সুযোগটাই কাজে লাগিয়েই প্রথম সেটে বাজিমাত করলেন সাবালাঙ্কা।(US Open)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রথম সেটে জিতলেও অতিরিক্ত আত্মবিশ্বাসে ভর না করে নিজেকে আরও সংযত করে কোর্টে নামলেন সাবালাঙ্কা। তাঁর মূল লক্ষ্যই ছিল যাতে প্রতিপক্ষ অ্যানিসিমোভা কখনই যেন জ্বলে উঠতে না পারেন। এবং সেই লক্ষ্যে সফলও হলেন বেলারুশ তারকা। কোর্টে প্রতিপক্ষের বিপক্ষে কঠিন লড়াইয়ের পাশাপাশি ম্যাচে জিততে সাবালাঙ্কাকে সামালাতে হল মাঠের বাইরের লড়াইও। যেখানে আর্থার অ্যাশের বেশিরভাগ সমর্থকই ছিলেন তাঁর বিপক্ষ। কিন্তু হলে কি হবে, প্রফেশনাল খেলোয়াড়রা এইসবকেই খেলার অঙ্গ হিসেবেই ভাবেন। সে কারণে দর্শকদের বিদ্রুপকে একপ্রকার গুরুত্ব না দিয়েই ম্যাচের দিকে মনোনিবেশ করতে থাকেন সাবালাঙ্কা। এই সেটে দুজনেই দুটি করে সার্ভিস ভাঙেন। লড়াই চলতে থাকে হাড্ডাহাড্ডি। অবশেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করলেন সাবালঙ্কা। ১৮টির মধ্যে সবকটিতে জিতেই চলতি বছরের ইউএস ওপেনের মহিলাদের সিঙ্গলসে খেতাব জয় করে নিলেন তিনি। স্বার্থক হল তাঁর কঠিন লড়াই ও পরিশ্রম।
এইরকম ধুন্ধুমার লড়াই দেখতে শনিবার আর্থার অ্যাশে জমায়েত হয়েছিলেন প্রায় ২৪ হাজার দর্শক উঠে দাঁড়িয়ে কুর্নিশ জানালেন বেলারুশ তারকার লড়াইকে। হাত নেড়ে তাঁদের সেই অভিবাদনও গ্রহণ করলেন সাবালাঙ্কা।(US Open)
এরপর ম্যাচ শেষে বেশ কিছুক্ষণ কোর্টে দাঁড়িয়ে থেকে আবেগে চোখের জলও ফেললেন বেলারুশ তারকা। তারপর সোজা গ্যালারিতে গিয়ে ধন্যবাদ জানালেন সাপোর্টস্টাফদের। এবং সবশেষে গ্যালারিতে উপস্থিত তাঁর প্রেমিকাকে চুম্বনও করলেন বেলারুশ তারকা।
সব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাবালাঙ্কা বলেন, ‘এবারও ইউএস ওপেনে খেলতে আসার সময় আমার মাথায় ছিল দর্শকদের সমর্থন ছাড়াই আমাকে কোর্টে নেমে লড়াই করতে হবে। সে কারণে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, যাতে কোনওকারণে যুক্তরাষ্ট্রের কোনও খেলোয়াড়ের মুখোমুখি না হতে হয়। কিন্তু ভাগ্যক্রমে সেটাই হল। পর পর দুইবছর দর্শকদের সমর্থন পাইনি। আশাকরি আগামী বছর নিশ্চয়ই তাঁদের সমর্থন আমার দিকে থাকবে।’
অপর দিকে সাবালাঙ্কাকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতিপক্ষ অ্যানিসিমোভা জানান, ‘ইউএস ওপেন খেতাব জয়ের জন্য সাবালাঙ্কাকে শুভেচ্ছা জানাই। সাবালাঙ্কার লড়াই আমাকে মুগ্ধ করেছে। এবং যেভাবে ফাইনাল ম্যাচে সমস্ত প্রতিকূলতাকে দূর করে যেভাবে লড়াই করে খেতাব জয় করেছো, তার জন্য তোমাকে কুর্নিশ জানাই।’




