Distorted Portrayal: গোপাল পাঁঠার চরিত্রকে বিকৃত করার অভিযোগে বিবেকের বিরুদ্ধে দায়ের এফআইআর
Gopal Patha’s grandson accuses Vivek Agnihotri of distorting his grandfather’s image in ‘The Bengal Files’, files complaint.
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: ‘দ্যা বেঙ্গল ফাইলস’কে কেন্দ্র করে এক আইনি জট কাটিয়ে ফের আইনি জটে পড়লেন বিশিষ্ট পরিচালক বিবেক অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করলেন গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়(Distorted Portrayal)। তাঁর অভিযোগ, ছবিতে তথ্য বিকৃত করার পাশাপাশি তাঁর দাদুর চরিত্রকেও বিকৃত করে দেখানো হয়েছে। এখানেই শেষ নয়, তিনি বিবেক অগ্নিহোত্রীকে আইনি নোটিশ পর্যন্ত পাঠিয়েছেন এবং ক্ষমা চাইতে বলেছেন।
[আরও পড়ুনঃ Siliguri: গোপন অভিযানে শিলিগুড়িতে ধরা পড়ল মাদকচক্র, উদ্ধার ৫৪ কেজি গাঁজা]
শান্তনু মুখোপাধ্যায় বলেন, “আমাদের থেকে অনুমতি নেয়নি দাদুর চরিত্র রাখা নিয়ে। উল্টে ট্রেলারে বা গল্পে ওনাকে ‘এক থা কষাই গোপাল পাঁঠা’ বলছেন(Distorted Portrayal)। অনুশীলন সমিতির কাজ করার পাশাপাশি দুটো পাঁঠার মাংসের দোকান চালাতেন দাদু। উনি একজন কুস্তিগীর ছিলেন। বুকের পাটা ছিল ওনার। শেষে ওনার নাম হয়ে যায় গোপাল পাঁঠা। কিন্তু দাদু কোনদিনও কষাই বা ভিলেন ছিলেন না। ৪৬এর দাঙ্গায় উনি বাংলা ও বাঙালিকে বাঁচিয়েছিলেন। ওনার চরিত্রকে বিবেক বিকৃত করে দেখিয়েছেন।”
FB POST: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, শনিবার ‘দ্যা বেঙ্গল ফাইলস’এর ট্রেলার লঞ্চকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কলকাতার এক ফাইভ স্টার হোটেলে। রাজনৈতিক কারণেই নাকি অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে অভিযোগ তোলেন বিবেক(Distorted Portrayal)। যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয় ঘাসফুল শিবিরের তরফ থেকে। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ পরিচালককে গুজরাট ফাইলস, উত্তরপ্রদেশ ফাইলস, মনিপুর ফাইলস নিয়ে ছবি করার চ্যালেঞ্জ দেন।




