ডোমকলে ফের শুটআউট! ৩৬ ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বার গুলিতে জখম ১
domkal shootout youth allegedly attacked by miscriants

Truth Of Bengal : ফের শুটআউট। মাত্র ৩৬ ঘন্টার ব্যবধানে ফের শুট আউটের ঘটনা ডোমকলে। ঘটনায় জখম হয়েছেন কালু হালদার নামে এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার।
পিয়ার আলী মন্ডল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ” মুরারিপুর দামোসের ধারে একটি চায়ের দোকানে বসে ছিলেন কালু হালদার ও তার বন্ধুরা। সেই জায়গায় উপস্থিত হয়ে আচমকা গুলি করে টিপু মন্ডল ও সালাম মন্ডল। সেখানে কোন তর্ক- বিতর্ক কিছুই হয়নি। হঠাৎ উপস্থিত হয়ে গুলি করে সম্প্রদায় দুষ্কৃতীরা।” ওই ঘটনার পর থেকে ব্যাপক চাঞ্চল ও ছড়িয়েছে গোটা এলাকায়। মাত্র ৩৬ ঘন্টার ব্যবধানে পরপর দুবার এহেনও শুট আউটের ঘটনায় রীতিমতো আঁতকে উঠছেন স্থানীয়রা।
ঘটনার খবর পেয়েই তৎক্ষণা ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। রাতেই মহবুল শেখ নামের বছর ৩৫ এর এক কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনার পর মহবুল শেখের মাসতুতো দাদা রেজাউল শেখ জানান, ” ওই এলাকায় রোজ রাতেই টাকা দিয়ে তাস খেলা হয়। শুক্রবার রাতেও তাসের আসর বসেছিল। সেই তাস খেলা নিয়ে ভদ্রসা থেকে অশান্তির সূত্রপাত এবং তার জেরে গুলি চলে। অথচ ওই ঘটনায় যারা জড়িত পুলিশ তাদের না ধরে নিরীহ কংগ্রেস কর্মী মহবুল শেখকে তুলে নিয়ে গিয়েছে।”






