Uncategorizedকলকাতা

স্বাস্থ্যের মুকুটে নতুন পালক ৬৬.৬৩কোটি ব্যয়ে ‘‘অনন্য’’

স্বাস্থ্যের বুনিয়াদ শক্তিশালী করা থেকে অত্যাধুনিক পরিষেবা প্রদানে বাংলার আশাতীত সাফল্য। মানবসম্পদের বিকাশ ঘটাতে পরিকাঠামোয় এবার সংযোজন রোবোটিক সার্জারি। বিজ্ঞান-প্রযুক্তিকে কাজে লাগিয়ে চিকিত্সায় তুলনাহীন উন্নতির নজির গড়ছে এই রাজ্য। স্বাস্থ্যের বৃহত্তর স্বার্থে আরও একগুচ্ছ প্রকল্প রূপায়ণে তত্পর রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে চিকিত্সার সুযোগ পায় রোগীরা। আর সরকারি হাসপাতালে স্বল্পব্যয়ে উন্নত পরিষেবার দুয়ার খুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এসএসকেএমে দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডেক উদ্বোধন করেন তিনি।  ১৮টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধনও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ।(Mamata Banerjee)

আরও পড়ুনঃ ছবির প্রচারে এসে AI নিয়ে মুখ খুললেন বরুণ – জাহ্নবী! কী বললেন অভিনেতারা ?

১৫টি প্রকল্পের উদ্বোধন করা হয়। সেই প্রকল্পে ব্যয়বরাদ্দ ১৬২কোটি টাকা। শিলান্যাস করা হয় ১০০কোটি টাকার প্রকল্পের। অত্যাধুনিক প্রাইভেট কেবিন বিল্ডিং-এর উদ্বোধন করা হয়। মোট খরচ হয় ৬৭কোটির কাছে।বাংলায় এই প্রথম রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু করা হয়েছে। পূর্ব ভারতে প্রথম বোন ব্যাঙ্ক তৈরি হচ্ছে। আগামীদিনে কিডনি ব্যাঙ্কও লিভার ব্যাঙ্ক তৈরির ভাবনা রয়েছে প্রশাসনের।(Mamata Banerjee)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উডবার্নে সবার জন্য একই ভাড়া রয়েছে। সিঙ্গল কেবিনের ভাড়া ৫হাজার টাকা,উডবার্নে এইচডিইউ-এর ভাড়া ৮হাজার। আইটিইউতে থাকার খরচ ১৫হাজার টাকা। নির্ধারিত ভাড়ার থেকে মুখ্যমন্ত্রী ২হাজার টাকা কমিয়েছেন বলে উল্লেখ করেন। সর্বসাধারণের জন্য এই অনন্য-সুবিধা করে দেবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে প্রশাসনিক প্রধান স্পষ্ট করেন স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়ে রোগীরা এই উডবার্নে চিকিত্সা করাতে পারবেন। (Mamata Banerjee)

Related Articles