কলকাতা পুর নিগমে মেডিক্যাল অফিসার পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুর নিগম (কেএমসি)-তে মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ১১ সেপ্টেম্বর এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ ৩৭। এরমধ্যে অসংরক্ষিত আসন ১৩। মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা করে। ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আবেদন করতে হবে। কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি, পিএমইউ, ৫, এস এন ব্যানার্জি রোড, কলকাতা-৭০০০১৩, ৩ তলায়, ২৫৪ নম্বর রুমে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।(Medical Recruitment)
আরও পড়ুনঃ স্বাস্থ্যের মুকুটে নতুন পালক ৬৬.৬৩কোটি ব্যয়ে ‘‘অনন্য’’
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতে হবে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিষ্ট্রেশন থাকতে হবে। বয়স হতে হবে ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে ৬৭ বছরের মধ্যে। আবেদনপত্র ডাউনলোড করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (www.kmcgov.in) মারফত। দিনে ৮ ঘণ্টার ডিউটি হবে মেডিক্যাল অফিসারের।(Medical Recruitment)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
ইন্টারভিউয়ের সময় বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে হবে। সচিত্র পরিচয়পত্র হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড বা আধার কার্ড আনতে হবে। এমবিবিএস ডিগ্রি সংক্রান্ত শংসাপত্র ও প্রয়োজনীয় নথিপত্র আনতে হবে। মেডিক্যাল কাউন্সিলের রেজিষ্ট্রেশন শংসাপত্র আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি আনতে হবে।(Medical Recruitment)


