The Truth Of Bengal : পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী । ঘটনাটি ঘটে বসিরহাট থানার অন্তর্গত লেবুহাটি বরুনহাট রোড এলাকায় । মৃত ব্যাক্তির নাম এখনো পর্যন্ত জানা যায়নি।
স্থানীয় সূত্রের খবর , ওই ব্যক্তিটিকে একটি ট্রাক ধাক্কা মারে । এবং ওই আরোহীর মাথার উপর দিয়ে ট্রাকটি চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর । ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যায়। কিন্তু ট্রাকটিকে এক কিলোমিটার দূরে গিয়ে ধরে ফেলে গ্রামের মানুষরা ।
ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। স্থানীয় মানুষ পুলিশ তৎপরতায় দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ট্রাকেট চালক ও খালাশিকে আটক করে পুলিশ জিজ্ঞাসা করা শুরু করেছে ।
Free Access







