ডুয়েল AMOLED ডিসপ্লে সহ ভারতে আসল Lava Blaze Duo 3 5G স্মার্টফোন
Lava Blaze Duo 3 5G স্মার্টফোনে 6.67 ইঞ্চির FHD+ রেজোলিউশন সাপোর্টেড AMOLED ডিসপ্লে রয়েছে।
Truth Of Bengal: ইউনিক ডিজাইন, ডুয়েল AMOLED ডিসপ্লে এবং লেটেস্ট Android 15 অপারেটিং সিস্টেম সহ ব্লোটওয়্যার ছাড়া স্মার্টফোন কেনার কথা ভাবছেন? সেই সব ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে Lava Lava Blaze Duo 3 5G স্মার্টফোন আসল। Lava Blaze Duo 3 5G স্মার্টফোনে 6.67 ইঞ্চির FHD+ রেজোলিউশন সাপোর্টেড AMOLED ডিসপ্লে রয়েছে। এতে সেলফি ক্যামেরার জন্য সেন্টার পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এছাড়া ফোনটিতে 1.6 ইঞ্চির সেকেন্ডারি AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে।
Lava Blaze Duo 3 স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7060 প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 6GB LPDDR5 RAM এবং 128GB UFS 3.1 স্টোরেজ রয়েছে। এতে 6GB ভার্চুয়াল RAM রয়েছে, ফলে 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য Lava Blaze Duo 3 5G স্মার্টফোনে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং AI সাপোর্টেড 50MP Sony IMX752 সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। সামনের ও পেছনের উভয় ক্যামেরার সাহায্যে 2K রেজোলিউশনে ফটো ক্যাপচার করা যায়। Lava Blaze Duo 3 5G স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে। স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G কানেক্টিভিটি, Bluetooth v5.2 এবং ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্সের জন্য IP64 রেটিং রয়েছে।




