প্রযুক্তি

স্মার্ট ওয়াচেই হার্ট অ্যাটাক থেকে রক্ষা, কী ভাবে ব্যাবহার করবেন এই গ্যাজেট ?

Smart watch

The Truth of Bengal,Mou Basu: আধুনিক জীবনযাপনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে নানান রকম অত্যাধুনিক কেতাদুরস্ত বৈদ্যুতিক গ্যাজেটস। হাতের কবজিতে বাঁধা কেতাদুরস্ত স্মার্টওয়াচ একদিকে যেমন সময় দেখাতে সাহায্য করছে তেমনই স্বাস্থ্যের সুরক্ষার দিকেও নজর রাখছে। যেমন, সম্প্রতি ব্রিটেনের এক বহুজাতিক প্রতিষ্ঠানের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের প্রাণরক্ষা পেয়েছে স্মার্ট ওয়াচের দৌলতেই। হকি ওয়েলস নামে বহুজাতিক সংস্থার সিইও পল ওয়াফাম দাবি করেছেন সম্প্রতি হার্ট অ্যাটাক হয় তাঁর। স্মার্ট ওয়াচের জন্যই সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় তাঁর প্রাণরক্ষা পায়।
৪২ বছরের পল ফিটনেস ফ্রিক। নিয়মিত শরীরচর্চা করেন জিমে গিয়ে। সকালে করেন মর্নিং ওয়াকও। একদিন সকালে জগিং করার সময় তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়। রাস্তায় বুক চেপে বসে পড়েন পল। ঘামতে শুরু করেন। হাত পা অবশ হয়ে যাচ্ছিল। কী করবেন বুঝতে না পেরে স্মার্ট ওয়াচের সাহায্যে স্ত্রী লরাকে কোনোমতে ফোন করেন পল। সৌভাগ্যক্রমে যেখান থেকে পল ফোন করেছিলেন তার থেকে ৫ মিনিট দূরে ছিলেন লরা। তাই তিনিই অ্যাম্বুল্যান্স নিয়ে এসে সঙ্গে সঙ্গে হাসপাতালে পলকে নিয়ে যান লরা। হাসপাতালে ডাক্তাররা পরীক্ষা করে দেখেন পলের হার্টে ধমনীতে সম্পূর্ণ ব্লকেজ রয়েছে। হার্ট অ্যাটাক হয়েছে পলের। স্টেন্ট বসানো হয়। রক্ত সঞ্চালন শুরু হয়। ডাক্তাররা জানান, পল পালমোনসরি ইডিমা নামে ফুসফুসের আরো একটি রোগ হয়েছে। ফুসফুসে ফ্লুইড জমা হচ্ছিল। স্মার্ট ওয়াচের সাহায্যে ২টি রোগের সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় প্রাণ বাঁচে পলের।
স্মার্ট ওয়াচ হল মিনি কম্পিউটার যা আপনি কবজিতে লাগিয়ে নেন। চিকিৎসার পাশাপাশি আরো কীভাবে সাহায্য করে স্মার্ট ওয়াচ?

১) শুধু সময় নয়, নির্দিষ্ট ভাবে দিন, তারিখ, সময় দেখা যায় স্মার্ট ওয়াচে। অ্যালার্ম দেওয়া যায়। স্টপ ওয়াচের কাজ হয়।

২) নেভিগেশনে বা যাতায়াতে সাহায্য করে স্মার্ট ওয়াচ। ডানদিকে যাবেন না বাঁদিকে তা ভাইব্রেশনে বলে দেবে। ঘড়ির দিকে তাকাতেও হবে না।

৩) স্মার্ট ওয়াচ ডিটেকটিভেরও কাজ করে। হারানো জিনিস খুঁজে দিয়ে আপনাকে চিন্তা মুক্ত করেন।

৪) পকেট বা ব্যাগের ভেতরে ফোন রেখেছেন। এদিকে দরকারি মেসেজ বা বার্তা পাঠাতে হবে। চিন্তা নেই। স্মার্ট ওয়াচের সাহায্যে তা খুব সহজে হয়ে যাবে।ভয়েজ মেসেজও পাঠানো যাবে।

৫) স্মার্ট ওয়াচের সাহায্যে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লেটেস্ট নোটিফিকেশন পেয়ে যাবেন।

স্মার্ট ওয়াচ কেনার আগে স্টাইল ও ডিজাইনের দিকে নজর রাখতে হবে। ব্যাটারি লাইফ কেমন আর তা আপনার ফোনের সঙ্গে কমপ্যাটিবল বা সামঞ্জস্যপূর্ণ কিনা তাও দেখুন।

Related Articles