প্রযুক্তি

রোবোটিকস দুনিয়ায় চিনের জয়জয়কার! ১০৬ কিমি পথ পায়ে হেঁটে বিশ্বরেকর্ড গড়ল ‘এজিবট এ২’

৪ দিন ধরে হেঁটে সাংহাই প্রদেশে পৌঁছোয় রোবট

Truth of Bengal: রোবোটিকসের জগতে নজির গড়ল চিন। চিনের হিউম্যানয়েড রোবট বা মানুষের মতো দেখতে রোবট এজিবট এ২ দীর্ঘ পথ পায়ে হেঁটে রেকর্ড গড়েছে। ১০৬.২৮৬ কিলোমিটার পথ পায়ে হেঁটেছে এজিবট এ২ রোবট। কোনো হিউম্যানয়েড রোবট এই প্রথম বার এত দীর্ঘ পথ পায়ে হাঁটল। চিনের সুঝু প্রদেশের জিঙ্গি হ্রদের পাড় থেকে হাঁটা শুরু করে হিউম্যানয়েড রোবট এজিবট এ২। ৪ দিন ধরে হেঁটে সাংহাই প্রদেশে পৌঁছোয় রোবট।

গন্তব্যে পৌঁছোতে সময় লাগে ৫৬ ঘণ্টা ৭ মিনিট ৪৯ সেকেন্ড। গোটা পথে রোবটের কেরামতি দেখতে হাজির ছিলেন হাজার হাজার দর্শক। সাংহাইয়ের এজিবট ইনোভেশন টেকনোলজি কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়াররা এই হিউম্যানয়েড রোবট তৈরি করেন। রোবটটি রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত নয়। কোনো মানুষ গাইড করেনি। নিজস্ব সেন্সর ও এআই প্রযুক্তির সাহায্যে হেঁটেছে এজিবট এ২ রোবট।