প্রযুক্তি

OnePlus Nord: মিলবে AI ট্রান্সলেশন, 3D অডিওর সুবিধা, বাজারে আসল OnePlus Nord Buds

OnePlus Nord Buds 3r ইয়ারবাডের দাম রাখা হয়েছে ১৭৯৯ টাকা।

Truth of Bengal: OnePlus ভারতীয় ক্রেতাদের কথা ভেবে OnePlus Nord Buds 3r ইয়ারবাড আনল। এটি Nord Buds 2r এর আপগ্ৰেডেড ভার্সন। Nord Buds 3r ইয়ারবাডে এখন চার্জিং কেস সহ 54 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে জানানো হয়েছে। Nord Buds 3r এ বেশ স্টাইলিশ লুক রয়েছে। এতে 12.4mm ডায়নামিক ড্রাইভার রয়েছে, যার ফলে ডিপ বেস ও ক্লিয়ার সাউন্ড পাওয়া যাবে। এতে Titanized ডায়াফ্রাম ব্যবহার করা হয়েছে ফলে অডিও আউটপুট তীক্ষ্ণ হয়। এছাড়াও এই ইয়ারবাডে ডুয়েল মাইক্রোফোন রয়েছে, যা কলের সময় AI বেসড নয়েস ক্যান্সেলেশন সাপোর্ট করে। ভিড়ের মধ্যেও ভালো করে কথা বলা যায়। এতে অ্যান্টি-উইন্ড স্ট্রাকচার দেওয়া হয়েছে, ফলে হাওয়ার আওয়াজ কম আসে। এছাড়াও এতে OnePlus 3D Audio ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ CPM Protest: সিপিএমের ডেপুটেশন ঘিরে উত্তেজনা বেড়গুম ২নং গ্রাম পঞ্চায়েতে

OnePlus Nord Buds 3r ইয়ারবাডের দাম রাখা হয়েছে ১৭৯৯ টাকা। তবে লঞ্চ অফারে মাত্র ১৫৯৯ টাকার বিনিময়ে এই ইয়ারবাডস কেনা যাবে। Aura Blue এবং Ash Black রঙে মিলবে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, Amazon, Flipkart, Myntra, Croma, Reliance Digital, Vijay Sales ও Bajaj Electronics এর মতো অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি দোকানে কিনতে পাওয়া যাবে। এতে Bluetooth 5.4 সাপোর্ট দেওয়া হয়েছে। এটির ডুয়েল ডিভাইস কানেক্টিভিটির সুবিধা মিলবে, অর্থাৎ এক সঙ্গে এতে দুটি ডিভাইস কানেক্ট করা যায় এবং সহজেই সুইচ করা যায়।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

গেমিঙের জন্য এতে 47ms লো-লেটেন্সি মোড দেওয়া হয়েছে। ফলে গেমিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর হয়ে উঠবে। OnePlus Nord Buds 3r এ Tap 2 Take ফিচার রয়েছে, যার সাহায্যে শুধুমাত্র ডবল ট্যাপ করে ফটো তোলা যায়। এক‍ইভাবে Aqua Touch ফিচারের মাধ্যমে ভেজা হাতেও স্মুথ এবং সঠিক টাচ রেসপন্স পাওয়া যায়। এছাড়াও এতে Find My Earbuds ফিচার যোগ করা হয়েছে, যার সাহায্যে হারিয়ে যাওয়া ইয়ারবাড সহজেই ট্র্যাক করা যায়। এতে AI Translation ফিচার থাকায় বিদেশি ভাষায় কথা বলার সময় রিয়েল টাইম ট্রান্সলেশন সাপোর্ট মিলবে। এছাড়াও Nord Buds 3r এর সবচেয়ে বড় বিশেষত্ব চার্জিং কেস সহ এটির 54 ঘন্টা ব্যাটারি লাইফ। এছাড়াও এতে TUV Rheinland Battery Health সার্টিফিকেশন রয়েছে। একইসঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP55 রেটিং রয়েছে।

Related Articles