CPM Protest: সিপিএমের ডেপুটেশন ঘিরে উত্তেজনা বেড়গুম ২নং গ্রাম পঞ্চায়েতে
Tension erupted in Gobardanga, North 24 Parganas, as CPM workers staged a deputation over 100 days work and 15-point demands, forcing police intervention.
Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার অন্তর্গত বেড়গুম ২নং গ্রাম পঞ্চায়েতে শুক্রবার বিকেলে সিপিএমের ডেপুটেশন ঘিরে তৈরি হয় তীব্র উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিপিআইএমের পক্ষ থেকে ১০০ দিনের কাজ সহ মোট ১৫ দফা দাবি নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গেলে পঞ্চায়েত প্রধান ডেপুটেশন গ্রহণ করতে অস্বীকার করেন(CPM Protest)। সেই সময় কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোবরডাঙ্গা থানার পুলিশ।
[আরও পড়ুনঃ Harmanpreet Singh: হরমনপ্রীতের হ্যাটট্রিক, চিনকে বধ করে এশিয়া কাপ হকিতে যাত্রা শুরু ভারতের]
অভিযোগ, পরবর্তীতে সিপিএম সমর্থকরা আবারো জমায়েত হয়ে পুলিশকে উদ্দেশ্য করে উত্তেজক ভাষা প্রয়োগ করে। অন্যদিকে, পঞ্চায়েত প্রধানা ঝুমা ঘোষ জানান— “দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার(CPM Protest)। আমাদের কাছে কোন নির্দেশিকা না আসলে আমরা এই ডেপুটেশন গ্রহণ করতে পারব না।”
FB POST: https://www.facebook.com/truthofbengal
তবে সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আলোচনার পরেও যখন প্রধান ডেপুটেশন গ্রহণ করতে অস্বীকার করেন তখন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন(CPM Protest)। শেষ পর্যন্ত বিডিও অফিসারের নির্দেশে পুলিশের কাছে সেই ডেপুটেশন জমা দেওয়া হয়। তাদের হুঁশিয়ারি— আগামী কয়েক দিনের মধ্যে যদি ১৫ দফা দাবি কার্যকর না হয় তবে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা।






