প্রযুক্তি

মাত্র ৫৯৯ টাকা দামে মিলবে Love Edition ইয়ারবাড!

ভ্যালেন্টাইনস ডে আরও আকর্ষণীয় করে তোলার জন্য Dubstep এর পক্ষ থেকে Instamart ক্রেতাদের জন্য Love on Loop ক্যাম্পেইন চালু করা হয়েছে।

Truth Of Bengal: Nu Republic এর ফাস্ট-ফ্যাশন কনজিউমার টেক ব্র্যান্ড Dubstep ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আনল Dubstep Buzz X12 Wireless Earbuds Love Edition। Dubstep এর ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইন Love on Loop এর অধীনে নতুন Buzz X12 Love Edition ভালোবাসা, মিউজিক এবং স্পন্টেনিটি থিমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ক্রেতারা Instamart এর মাধ্যমে এই ইয়ারবাড অর্ডার করতে পারবেন এবং কিছুক্ষণের মধ্যেই হাতেও পেয়ে যাবেন।

ভ্যালেন্টাইনস ডে আরও আকর্ষণীয় করে তোলার জন্য Dubstep এর পক্ষ থেকে Instamart ক্রেতাদের জন্য Love on Loop ক্যাম্পেইন চালু করা হয়েছে। এর মাধ্যমে Instamart প্ল্যাটফর্মে Dubstep এলিজেবল প্রোডাক্ট কেনাকাটা করলে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। ৯ জন বিজয়ীকে ৩ হাজার টাকার ডিনার ভাউচার দেওয়া হবে। এছাড়াও এক জন গ্ৰ্যান্ড প্রাইজ উইনারকে ২ জনের জন্য গোয়ার বিমানের টিকিট দেওয়া হবে। এর সঙ্গে থাকছে অভিনেতা অভয় দেওলের সঙ্গে দেখা করার সুযোগ।

Dubstep Buzz X12 Wireless Earbuds Love Edition অ্যাডভান্স Bluetooth v5.4 সাপোর্ট রয়েছে। ভিড়ভাট্টার মাঝেও পরিষ্কার আওয়াজ পাওয়া যাবে কারণ Environmental Noise Cancellation অর্থাৎ ENC ফিচার রয়েছে। এই ইয়ারবাডে ৬০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম, ইন্টিউটিভ টাচ কন্ট্রোল এবং অন-ডে কমফোর্টেবল ফিট উপভোগ করা যাবে।