প্রযুক্তি

ভারতের বাজারে প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল আনল Ola

Ola launched the first electric motorcycle in the Indian market

Truth Of Bengal: বাইকপ্রেমীদের জন্য সুখবর। Ola Electric তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করল। এই ই-বাইকটির নাম রোডস্টার। এটি Roadster X, Roadster এবং Roadster Pro নামে তিনটি ভ্যারিয়েন্টে এসেছে। Roadster X মডেলের দাম 74,999 টাকা থেকে শুরু।

বাকি ২ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 84,999 টাকা ও 99,999 টাকা। এগুলি সব এক্স-শোরুম প্রাইস। টপ-স্পেক মডেলটি ফুল চার্জে 200 কিলোমিটার ছুটবে বলে দাবি করা হয়েছে। টপ স্পিড 125 কিলোমিটার। বৈদ্যুতিক বাইকে 11kW ইলেকট্রিক মোটর রয়েছে, যা ২.৮ সেকেন্ডে ০-৪০ কিলোমিটার গতি তুলতে সাহায্য করবে।

বিশেষ ফিচারের মধ্যে স্পোর্টস, নরমাল ও ইকো রাইডিং মোড, ৪.৩ ইঞ্চি এলসিডি ক্লাস্টার, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ক্রুজ কন্ট্রোল সিস্টেম, অ্যাডভান্সড রিজেন, টায়ার প্রেশার মনিটারিং সিস্টেম, ওটিএ আপডেট, ডিজিটাল কী আনলক, এবং অ্যাপ কানেক্টিভিটির সুবিধা রয়েছে।