প্রযুক্তি

ইন্টারনেট ছাড়াই কাজ করবে গুগল ম্যাপ! ফোনে এই সেটিংস করলেই মিটে যাবে সব চিন্তা

ইন্টারনেট না থাকলেও অফলাইনে এবার ব্যবহার করতে পারবেন গুগল ম্যাপ।

Truth of Bengal: ইন্টারনেট সংযোগ মোবাইলে না থাকলে অচেনা অজানা জায়গায় ঘুরতে গেলে অসুবিধার মধ্যে পড়তে হয়। কারণ অচেনা অজানা জায়গায় নির্দিষ্ট গন্তব্য খুঁজে বের করতে অনেকেই গুগল ম্যাপ ব্যবহার করেন। অচেনা স্থান, অচেনা দেশে এই ম্যাপ খুবই প্রয়োজনীয়। কিন্তু অনেক সময়ই মোবাইলে ইন্টারনেট না থাকলে এই ম্যাপ ব্যবহার করা যায় না। আবার অনেক জায়গায় দুর্বল নেটওয়ার্কের জন্যও অনেক সময়ে ম্যাপ দেখা যায় না। বিদেশে ইন্টারনেটে গুগল ম্যাপ ব্যবহার করলে রোমিং চার্জ দিতে হয়। কিন্তু এবার সেই সব ঝামেলা থেকে মুক্তি। কারণ ইন্টারনেট না থাকলেও অফলাইনে এবার ব্যবহার করতে পারবেন গুগল ম্যাপ।

কীভাবে অফলাইনে ব্যবহার করবেন গুগল ম্যাপ?
এবার কোথাও বেড়াতে গেলেই বা অজানা কোনও গন্তব্যে ঘুরতে গেলে আগে থেকেই অফলাইন গুগল ম্যাপ ডাউনলোড করে নিন। প্রথমেই নিজের ফোনে গুগল ম্যাপ খুলে সেখানে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করে ‘Offline Map’অপশনটি বেছে নিন। এরপর আপনার গন্তব্যের যাত্রাপথের ম্যাপটি সিলেক্ট করে সেটি ডাউনলোড করে সেভ করে ফেলুন। সব সময় গুগল ম্যাপের আপডেট ভার্সনই ব্যবহার করুন। ম্যাপে আপনার গন্তব্যটির লোকেশন সেভ করে রাখুন। এরপর গুগল ম্যাপ সহজেই আপনাকে আপনার যাত্রার পথ বলে দেবে। কোনও ইন্টারনেট বা মোবাইল ডেটার প্রয়োজন হবে না।