প্রযুক্তি
Trending

স্টেইনলেস স্টিল ফ্রেমের ক্রোম স্মার্টওয়াচ বাজারে আনল Noise

Noise launched a chrome smartwatch with a stainless steel frame

The Truth Of Bengal, Mou Basu : Noise-র নতুন Noise ColorFit Chrome স্মার্টওয়াচ বাজারে লঞ্চ হল। স্টেইনলেস স্টিল ফ্রেমের এই ঘড়িটিতে রয়েছে ১.৮৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ১০ দিনের দীর্ঘ ব্যাটারি লাইফ। ভারতীয় বাজারে Noise ColorFit Chrome স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৫,০০০ টাকা। Noise ColorFit Chrome স্মার্টওয়াচটি মেটালিক ফ্রেমের অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে এবং এর ডান পাশে থাকছে একটি রোটেটিং ক্রাউন ও একটি পুশ বাটন।

ঘড়িটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এতে রয়েছে ১০০টিরও বেশি কাস্টমাইজেবল ওয়াচ ফেস। অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ওয়্যারেবলটিতে হার্ট-রেট মনিটর, SpO2 ট্র্যাকার, স্ট্রেস মেজারমেন্ট মনিটর এবং ফিমেল হেলথ ট্র্যাকার রয়েছে।এছাড়াও নয়া স্মার্টওয়াচে পাওয়া যাবে বিল্ট-ইন মাইক্রোফোন ও স্পিকার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট থাকছে।

১০০টির বেশি স্পোর্টস মোড, অটোমেটিক ওয়ার্ক আউট ডিটেকশনের সুবিধাও মিলবে। এখানেই শেষ নয়, ঘড়িটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হল রিমাইন্ডার, ওয়েদার আপডেট, নোটিফিকেশন ডিসপ্লে, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, অ্যালার্ম, ক্যালকুলেটর এবং কুইক রিপ্লাই। একবার চার্জে ঘড়িটি ১০ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে।

 

FREE ACCESS

Related Articles