প্রযুক্তি

ইনস্টাগ্রাম রিলসে বড় বদল! এবার এক ট্যাপেই হবে ‘পজ’

ইনস্টাগ্রাম ক্রিয়েটর থ্রেডে এবিষয় আপডেট দেওয়া হয়েছে

Truth of Bengal: ব্যবহারকারীদের সুবিধার জন্য এবার মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে এবার চালু হতে চলেছে ‘Tap To Pause’ নামে সিঙ্গল ট্যাপ পজ ফিচার। আপাতত এই ফিচার পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে ৷ ইনস্টাগ্রাম ক্রিয়েটর থ্রেডে এবিষয় আপডেট দেওয়া হয়েছে। নতুন এই ফিচার চালু করার ফলে যে সব রিলে ক্যাপশন থাকে সেই রিল পড়ার ক্ষেত্রে সুবিধা হবে ব্যবহারকারীদের ৷

কারণ সিঙ্গল ট্যাপ করে কন্টেন্ট পজ করে পড়তে পারবেন তাঁরা৷ খুব শিগগিরই এই নতুন ফিচার ইনস্টাগ্রামে সব ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। ফেসবুক ও ইউটিউব শর্টসের ক্ষেত্রে এরকম ফিচারটি রয়েছে৷ কিন্তু ইনস্টাগ্রামে লং প্রেস পজ ছিল। লং প্রেস পজের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা ছিল। কারণ কোনও কারণে রিল পজ করে অন্য কাজ করার প্রয়োজন হলে তা করা সম্ভব হত না ৷

কারণ লং প্রেসের ক্ষেত্রে আঙুল উঠিয়ে নিয়ে ফের রিল প্লে হতে শুরু হয় ৷ কিন্তু নতুন ফিচারে এই সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে৷ নতুন এই ফিচারে রিল দেখার সময় সিঙ্গল ট্যাপ করলেই ওই রিল পজ হয়ে যাবে।