যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
জার্মান, হিন্দি, কোরিয়ান ও চিনা মান্দারিন ভাষার জন্য অতিথি অধ্যাপক পদে নিয়োগ করা হবে।
Truth Of Bengal: রাজ্যর কোনও বিশ্ববিদ্যালয় অধ্যাপনার স্বপ্ন দেখেন। সেই সব চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক বিভাগে গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি অধ্যাপক পদে নিয়োগ করা হবে। ১৮ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক বিভাগে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।
সম্পূর্ণ জীবনপঞ্জি ও আবেদনপত্র, প্রয়োজনীয় নথিপত্র আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি নিয়ে আগ্রহী চাকরিপ্রার্থীদের হাজির হতে হবে ওয়াক ইন ইন্টারভিউয়ে। জার্মান, হিন্দি, কোরিয়ান ও চিনা মান্দারিন ভাষার জন্য অতিথি অধ্যাপক পদে নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ঘণ্টাপিছু ৫০০ টাকা করে মিলবে। প্রতি সপ্তাহে সর্বাধিক ৪ ঘণ্টা ক্লাস নিতে হবে। প্রতি মাসে ১৭ হাজার টাকার বেশি রোজগার হবে না। কোনও ভাতা মিলবে না। ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ইউজিসি ও রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। প্রাথমিক ভাবে ৬ মাসের জন্য নিয়োগ। পরে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে। ২৩ ফেব্রুয়ারি থেকে নিয়োগ করা হবে।






