প্রযুক্তি

Comet Browser: Google Chrome-এর দিন শেষ? ভারতে আসছে ‘কমেট ব্রাউজার’, সার্চ নয়

সূত্রের খবর, গুগল ক্রোম, ফায়ারফক্স কিংবা Edge-এর মতো এটি সাধারণ কোনও ব্রাউজার নয়। কমেট সম্পূর্ণ আলাদা।

Truth of Bengal: নতুন AI চালিত ব্রাউজার কমেট (Comet Browser) ভারতে আসতে চলেছে। এটি আমেরিকান সংস্থা পারপ্লেক্সিটিরর তৈরি করা। সূত্রের খবর, গুগল ক্রোম, ফায়ারফক্স কিংবা Edge-এর মতো এটি সাধারণ কোনও ব্রাউজার নয়। কমেট সম্পূর্ণ আলাদা। এটি Agentic AI সাপোর্টেড ব্রাউজার। অর্থাৎ শুধুম সার্চ নয়, বরং কমেট ব্রাউজার সব কাজ স্বয়ংক্রিয় ভাবে করে দেবে (Comet Browser)।

আরও পড়ুনঃ Warli Art: মহাচমক খিদিরপুর ২৫ পল্লীতে! প্রাগৈতিহাসিক গুহাচিত্রের ‘ওয়ার্লি’ শিল্পশৈলীতে সেজে উঠল মণ্ডপ

এর মাধ্যমে টিকিট বুকিং থেকে শুরু করে অনলাইন শপিং কিংবা মিটিং সিডিউল, সবকিছুই কমান্ডের মাধ্যমেই সহজে করা যাবে। কোনও টাইপ করার ঝামেলা পোহাতে হবে না। এমনকি ট্যাবও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।
তবে ভারতে আপাতত পারপ্লেক্সিটি প্রো ব্যবহারকারীরাই একমাত্র এই ব্রাউজার ব্যবহার করতে পারবে। অর্থাৎ, সাধারণ গ্রাহকরা বিনামূল্যে এটি ব্যবহার করতে পারবেন না (Comet Browser)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

প্রথম ধাপে এটি উইন্ডোজ ও ম্যাকের জন্যই চালু হবে। ধীরে ধীরে মোবাইল ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে। অর্থাৎ, এখনই অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহারকারীরা এটি ডাউনলোড করতে পারবেন না (Comet Browser)।

Related Articles