প্রযুক্তি

Acer Tablet: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে আসল Acer এর ট্যাবলেট

এই ট্যাবে শক্তিশালী 7,400mAh ব্যাটারি এবং দারুণ 11.45 ইঞ্চির বড় 2.2K ডিসপ্লে রয়েছে।

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে Acer তাদের একটি নতুন Tablet আনল। মাঝামাঝি রেঞ্জের অসাধারণ ফিচার সহ Acer Iconia Tab iM11 ট্যাবলেটটি ভারতের বাজারে এসেছে। এই ট্যাবে শক্তিশালী 7,400mAh ব্যাটারি এবং দারুণ 11.45 ইঞ্চির বড় 2.2K ডিসপ্লে রয়েছে। Acer Iconia Tab iM11 ট্যাবলেটটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এই ট্যাবলেটের 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম ২৩,৯৯৯ টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা পড়বে (Acer Tablet)।

আরও পড়ুনঃ Midnapore College: মেদিনীপুর কলেজে ভর্তি ঘিরে ধুন্ধুমার! মুখোমুখি টিএমসিপি-এসএফআই

Acer Iconia Tab iM11 ট্যাবলেটে 1440 x 2200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11.45 ইঞ্চির 2.2কে ডিসপ্লে রয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এই ট্যাবলেটটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হ্যালিও জি99 অক্টা-কোর প্রসেসর রয়েছে। এই ট্যাবলেটটি UFS 2.2 Storage দেওয়া হয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। Acer Iconia Tab iM11 ট্যাবলেটের ফ্রন্ট এবং ব্যাক উভয় প্যানেলে একটি করে ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। ট্যাবলেটের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট এবং অটোফোকাস ফিচার সহ 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে (Acer Tablet)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ট্যাবটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। সেলফির জন্য ফিক্সড ফোকাস ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Acer Iconia Tab iM11 ট্যাবলেটটিতে শক্তিশালী 7,400এমএএইচ ব্যাটারি রয়েছে। Acer এর পক্ষ থেকে ট্যাবলেটটির সঙ্গে Active Stylus Pen দেওয়া হয়েছে। এছাড়াও ট্যাবলেটটির সঙ্গে স্মার্ট ফ্লিপ কভার এবং ট্র্যাকপ্যাড সহ ডিটাচেবল ব্লুটুথ কিবোর্ড দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ট্যাবটিতে 4G LTE SIM, Wi-Fi 802.11 ac ও Bluetooth 5.2 রয়েছে (Acer Tablet)।

Related Articles