প্রযুক্তি

itel Vista: ১২ হাজারেই সেলুলার ট্যাব! itel আনল Vista Tab 30

এর সঙ্গে 12GB RAM (4GB RAM + 8GB Virtual RAM) এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ও পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবে 7000mAh ব্যাটারি রয়েছে।

Truth of Bengal: ১২ হাজারের কমে সুন্দর ট্যাবলেট খুঁজছেন? itel ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে নতুন itel Vista Tab 30 আনল। এই ট্যাবলেটের দাম পড়বে মাত্র ১১৯৯৯ টাকা। 11-ইঞ্চির ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, 8GB RAM এবং ডুয়েল কানেক্টিভিটি অর্থাৎ সেলুলার + ওয়াইফাই ফিচার পাওয়া যায়। itel Vista Tab 30 ট্যাবলেটে 11-ইঞ্চির FHD ডিসপ্লে পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য itel Vista Tab 30 ট্যাবে Unisoc T606 অক্টাকোর প্রসেসর রয়েছে।

এর সঙ্গে 12GB RAM (4GB RAM + 8GB Virtual RAM) এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ও পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবে 7000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এর সঙ্গে 10W চার্জার রয়েছে।itel Vista Tab 30 ট্যাবলেটে বেশ কিছু ইন বিল্ট ফিচার রয়েছে। এতে AI Voice Assistant, Learning Center (K–12 কারিকুলাম কন্টেন্ট), iPulse Kids Space এবং Screen Projection এর মতো বিভিন্ন অ্যাপ প্রিলোডেড রয়েছে। itel Vista Tab 30 ট্যাবে মাত্র 8mm পাতলা মেটালিক বড়ি ডিজাইন রয়েছে। এই ট্যাবটি Space Grey এবং Sky Blue রঙে মিলবে। বিনামূল্যে ১৯৯৯ টাকা দামের লেদার ব্যাক প্রোটেক্টিভ কভার মিলবে। itel Vista Tab 30 ট্যাবের ব্যাক প্যানেলে 8MP রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 5MP সেলফি ক্যামেরা রয়েছে। ডুয়েল কানেক্টিভিটি ফিচার অর্থাৎ এই ট্যাবলেটে সেলুলার এবং ওয়াইফাই কানেক্টিভিটি ফিচার রয়েছে।