Zimbabwe: কেনিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাকা করল জিম্বাবুয়ে
আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জনকারী ম্যাচে সিকেন্দর রাজারা ৩ উইকেটে পরাজিত করে কেনিয়াকে।
Truth of Bengal: আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আসরে মূল পর্বে নিজেদের জায়গা পাকা করে নিল অ্যান্ডি ফ্লাওয়ারদের দেশে জিম্বাবুয়ে। আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জনকারী ম্যাচে সিকেন্দর রাজারা ৩ উইকেটে পরাজিত করে কেনিয়াকে। ম্যাচের প্রথমে ব্যাট করে কেনিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১২২ রান। জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেটের বিনিময়ে ৩০ বল বাকি থাকতেই জয় হাসিল করে নেয় জিম্বাবুয়ে (Zimbabwe)।
প্রসঙ্গত, একটা সময় বিশ্ব ক্রিকেটর ময়দানে নিজেদের জায়ান্ট কিলার হিসেবে তুলে ধরেছিল আফ্রিকার দেশটি। কিন্তু তা বেশিদিন ধরে রাখতে পারেনি জিম্বাবুয়ে। ক্রমশ নিজেদের উত্থান থেকে হারিয়ে থেকে ফ্লাওয়ারদের দেশ। তবে ২০২৪ সালে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন সফল হয়নি অল্পের জন্য। সেবার নামিবিয়া ও উগান্ডার কাছে হেরেই থামতে হয়েছিল তাদের (Zimbabwe)।
এদিকে এই ম্যাচে হারের ফলে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন সফল হল না ২০০৩ সালে বিশ্বকাপের সেমিফাইালে খেলা কেনিয়ার। সেবার বিশ্বকাপে ভারতের কাছে ৯১ রানে হারতে হয়েছিল আফ্রিকার দেশটিকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে আফ্রিকা অঞ্চলে জিম্বাবুয়ে ছিল দুরন্ত ছন্দে। তারা একের পর এক ম্যাচে পরাজিত করে, উগান্ডা, বতসোয়ানা, তানজেনিয়া এবং সবশেষে কেনিয়াকে।
উল্লেখ্য, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ১৬টি দেশ ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে। বাকি রয়েছে আরও তিনটি দেশ। এই তিনটি দেশের মধ্যে লড়াই শুরু হবে আগামী ৮ অক্টোবর থেকে ওমানে। সেখানে খেলবে জামান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, কাতার, সামোয়া, আমিরশাহির মধ্যে (Zimbabwe)।






