খেলা

West Indies: জেডেন সিলসের বিধ্বংসী বোলিং ও চেজের ব্যাটে সিরিজে কামব্যাক ওয়েস্ট ইন্ডিজের

সৌজন্যে বল হাতে জেডেন সিলসের বিধ্বংসী বোলিং এবং ব্যাট হাতে রস্টন চেজের মারকুটে ইনিংস। যদিও এই দিনের ম্যাচ ছিল বৃষ্টি বিঘ্নিত ম্যাচ।

Truth of Bengal: পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে কামব্যাক করল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার তারা তারৌবাতে মহাম্মদ রিজওয়ানদের পরাজিত করল ৫ উইকেটে। সৌজন্যে বল হাতে জেডেন সিলসের বিধ্বংসী বোলিং এবং ব্যাট হাতে রস্টন চেজের মারকুটে ইনিংস। যদিও এই দিনের ম্যাচ ছিল বৃষ্টি বিঘ্নিত ম্যাচ। ৫০ ওভার না খেলিয়ে কমানো হয় ওভারের সংখ্যা। একটা সময় পাকিস্তানের দখলের প্রায় এসে গেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি (West Indies)।

আরও পড়ুন: Crop Insurance: ফসল বীমা যোজনা, কৃষকদের জীবন সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার

রবিবার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮৪। ব্যাট হাতে হাসান নওয়াজ ও হুসেন তালাত ছাড়া কেউই তেমন দাগ কাটতে পারেননি। নওয়াজ করেন ৩৬ এবং তালাত ৩১। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান জেডেন সিলস। এছাড়া একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন ব্লেডস, জোসেফ, মোটি ও চেজ (West Indies)।

জবাবে রান তাড়া করতে নেমে ৩৪ ওভার শেষ হওয়ার আগে পাঁচ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় উইন্ডিজরা। সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন রস্টন চেজ। এছাড়া শারফেন রুদারফোর্ড করেন ৪৫। ১০৭ রানের পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে গ্রিভস ও চেজ পার্টনারশিপ গড়ে দলকে ফিনিশ লাইন পার করান। এই জয়ের সুবাদে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আপাতত সিরিজের ফলাফল ১-১ (West Indies)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

ম্যাচের সেরা ঘোষণা করা হয় রস্টন চেজকে। তিনি দলের জয় এবং নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন। চেজ বলেন, “এই জয়তে খুশি। এটা দরকার ছিল সিরিজে সমতা ফেরানোর জন্য। স্পিনারদের বিরুদ্ধে শুরু করাটা কঠিন ছিল। আমি জানতাম শেষের দিকে পেসারদের বিরুদ্ধে রান করা সহজ হবে। যখন গ্রিভস ব্যাট করতে আসে, তখন আমি ওকে বলি যে ওর হাতে অনেক সময় রয়েছে এবং চোখ সেট হয়ে গেলে রান করা সহজ হয়ে যাবে। আমি টাইট বোলিং করার চেষ্টা করেছিলাম। একটা উইকেট পেয়েছিলাম, যা শেষে কাজে এসেছে (West Indies)।”

Related Articles