খেলাটি২০ বিশ্বকাপ

মার্কিন যুক্তরাষ্ট্র কে ৯ উইকেটে পরাজিত করে জয়ী ওয়েস্ট ইন্ডিজ

West Indies defeated USA by 9 wickets

The Truth Of Bengal :  চলছে টি ২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের । সুপার এইটের এই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা ন উইকেটে হারিয়েছে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১২৯ রান করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বিপক্ষ টিমকে হারাতে ওয়েস্ট ইন্ডিজের এদিন যেমন বেশি সময় লাগেনি তেমনি ২৯ ওভার পর্যন্ত খেলতে হয়নি। সেই রান তারা করতে নেমে মাত্র ১০.৫ ওভারে ১৩০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এদিন অনবদ্য ফর্মে ছিলেন শাই হোপ।

তার একার দৌলতেই ওয়েস্ট ইন্ডিজ এদিন হারাতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। শাই হোপ খুব সহজেই অর্ধশতরান করেন। মারেন একের পর এক চার ছয়। তার স্কোর দাঁড়ায় ৩৯ বলে ৮২ রান। সেকারণেই এই ম্যাচে লক্ষ্য মাত্রা ছুঁতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ এদিন ৮২ রানের অপরাজিত হয়ে মাঠে ছাড়েন । ম্যাচের নায়ক তাই তিনিই। আন্দ্রে রাসেল ও রোস্টন যথাক্রমে তিনটি উইকেট নিয়েছেন। উল্লেখ্য , বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে সিদ্ধান্ত নেন বোলিং এর।

 

Related Articles