Truth Of Bengal: চলতি আইপিএল-এ যে কয়জন ক্রিকেটার সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন সেই তালিকায় রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার। গত কয়েক বছর ধরে নাইটদের ভরসা যুগিয়েছেন মধ্যপ্রদেশের এই ক্রিকেটার। ২০২৫-র আইপিল-এর প্রথমে তাঁকে রিটেন না করালেও, মেগা নিলামে এই ব্যাটারকে ফের দলে নিতে সক্ষম হলেন কেকেআর টিম ম্যানেজমেন্ট।

আইপিএল-র অন্যতম সফল দেশীয় ক্রিকেটারদের মধ্যে অবশ্যই নাম থাকবে এই নাইট ব্যাটারের। এবারের আইপিএল- তাঁকে ২৩ কোটি দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারদের পাশাপাশি সর্বাধিক মূল্যের ক্রিকেটারদের সর্বাধিক প্রাইস লিস্টে নাম লিখিয়েছেন ভেঙ্কি। গত আইপিএল-এ মোট ১৪টি ম্যাচ খেলে ভেঙ্কির সংগ্রহ ৩৭০ রান।

এবারের নাইটদের ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসাও ভেঙ্কি। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংদের পাশাপাশি চন্দ্রকাত পণ্ডিতের দলের ব্যাটিং লাইনে ভেঙ্কটেশ-ও যে ভরসার আর এক নাম। দেখা যাক, ভেঙ্কি নাইট কর্তাদের ব্যাটিংয়ে কতটা ভরসা দেবেন, তা আইপিএল শুরু হলেই বোঝা যাবে।







