খেলা

Sujata Kar: প্রথম মহিলা কোচ হিসেবে সার্দানকে সাফল্য দিতে মরিয়া সুজাতা

প্রিমিয়ার লিগের দল সার্দান সমিতির কোচ হিসেবে এবার হটসিটে বসে দলকে পরিচালনা করবেন সুজাতা

Truth of Bengal: সুদীপ্ত ভট্টাচার্য:  কলকাতা ময়দানের সবুজ ঘাসে তাঁর পরিচিতি নতুন নয়। ফুটবল মাঠে সকলেই তাঁকে একডাকে চেনেন। কেনই বা চিনবেন না! কোচ হিসেবে তাঁর সাফল্য তো অন্য কারোর চেয়ে কম নয়। তিনি সুজাতা কর (Sujata Kar)। মহিলা দলের ফুটবল প্রশিক্ষক হিসেবেই এতদিন ময়দানের ক্রীড়াপ্রেমীরা তাঁকে চিনতেন। কিন্তু এবার সুজাতাকে দেখা যাবে নতুন এক ভূমিকায়। তবে ফুটবল ছাড়া অন্য কিছু নয়। কেননা সুজাতার ধ্যান-জ্ঞান সবই তো ওই গোলাকার বস্তুটিকে ঘিরে। প্রিমিয়ার লিগের দল সার্দান সমিতির কোচ হিসেবে এবার হটসিটে বসে দলকে পরিচালনা করবেন সুজাতা।

[আরও পড়ুনঃ Kedarnath: কেদারনাথগামী হেলিকপ্টার ভেঙে পড়ল গৌরীকুণ্ডে]

আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাবে ভারতবর্ষ তো বটেই এশিয়ার অন্যতম প্রাচীন কলকাতা ফুটবল লিগ। যার বয়স নাই নাই করে ১২৭ বছর অতিক্রান্ত হয়ে গেল। আর দীর্ঘ এই বছরে এবারই প্রথম পুরুষদের লিগে দেখা যাবে কোনও মহিলা কোচকে। সুজাতাই গড়লেন এমন কৃতিত্ব।

এই প্রসঙ্গে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে ময়দানের মহিলা কোচ বেশ অভিভূত ও আনন্দিত। পুরুষ দলের হয়ে কোচ হিসেবে নিজের নতুন যাত্রা শুরু করার আগে সুজাতা (Sujata Kar) বলেন, ‘সার্দানের মত দলের দায়িত্ব দেওয়ার জন্য প্রথমেই আমি কৃতিত্ব দিই ক্লাবের কর্ণধার সৌরভ পালকে। তিনি যে ভরসা করে আমার ওপর দলের দায়িত্ব দিয়েছেন এটাই বড় কথা। এটা ঠিক আমি এবারই প্রথম কোনও পুরুষ দলের কোচ হিসেবে গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। তাও আবার প্রিমিয়ার লিগের ডিভিশনের মতো গুরুত্বপূর্ণ বিভাগের একটি দলকে। যারা ময়দানে জায়ান্ট কিলার নামে পরিচিত। আমি আশা রাখি আমার দলকে চলতি বছরে টপ সিক্সে পৌঁছে দিতে পারব। বাকিটা সময় বলবে।’

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এমনিতেই কম কথার মানুষ সুজাতার কাছে দলের অনুশীলন কি রকম হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গত ৬ তারিখ থেকে দলের দায়িত্ব নিয়ে অনুশীলন শুরু করেছি। এখনও অবধি দলটাকে পুরো গুছিয়ে উঠতে পারেনি। আমি আশাবাদী আগামী সপ্তাহের মধ্যে দলটাকে গুছিয়ে নিতে পারব।’

এরপরই নিজের দলের সম্বন্ধে বলতে গিয়ে অকপটভাবে সুজাতা (Sujata Kar) জানান, ‘দলের সাফল্য কারও একার জন্য আসে না। সবাই মিলে চেষ্টা করলেই সাফল্য ধরা দেয়। আমার দলে মূলত জুনিয়ার ছেলেদের নিয়ে গড়া। দু’একজন মাত্র সিনিয়র খেলোয়াড় আছেন। দলকে সাফল্য দিতে তাই সবাই মিলেই হাত বাড়িয়েছি। ছেলেরাও আমার কথা পালন করছে। যা বলছি মন দিয়ে শুনছে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। দেখা যাক না কি হয়!’

প্রিমিয়ার ডিভিশন মানেই সুজাতাকে লড়াই করতে হবে ময়দানের তিন প্রধানের সঙ্গে। পাশাপাশি থাকবে অন্য সেরা দলগুলিও। এখন থেকেই কি তিন প্রধানকে আটকানোর ছক কষতে শুরু করে দিয়েছেন কি না জানতে চাইলে, ‘সুজাতা বলেন, না না এখন থেকে কিছু ঠিক করিনি। তবে সবারই তো প্ল্যান ওয়ান, প্ল্যান বি, প্ল্যান সি থাকে। আর আমি তিন প্রধানকে নিয়ে শুধু ভাবছি না, আমি প্রতিটা দলকে নিয়েই ভাবছি।’

Related Articles