Ahmedabad Plane Crash: বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ, অর্থ দিয়ে মুখ বন্ধের চেষ্টা
Conflicting reports emerge over the Ahmedabad plane crash death toll. Locals claim over 500 dead, while the official count remains 279.
Truth of Bengal: আমেদাবাদে অব্যাহত মৃত্যুমিছিল। ধোঁয়াশা তৈরি হচ্ছে মৃতের সংখ্যা নিয়ে। মৃতের সংখ্যা নিয়ে চলছে গোপন করার চেষ্টা। প্রাশসনের ক্ষোভের মুখে পড়ে মেঘানিনগর, লক্ষ্মীনগর ও বাপুজিনগরের ছাপোষা মানুষদের মুখে কুলুপ আটতে হচ্ছে বলে অভিযোগ উঠছে। অনেক বাধা থাকা সত্ত্বেও সাহস করে মুখ খুলছেন কোনও কোনও স্থানীয়। মুখ বন্ধ রাখতে টাকা ওড়ানোরও অভিযোগ উঠছে। মৃতের সঠিক সংখ্যা হোপনই নাকি একমাত্র উদ্দেশ্য। তবে বিমানযাত্রীদের মৃত্যুর সংখ্যাতে যে কোনও গরমিল নেই, সেই বিষয় সম্পর্কে কোনও সংশয় নেই। তবে বিমান আঁছড়ে পড়ার জায়গাটি জনবহুল হওয়ায়, সঠিক কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে রয়েছে সংশয়। সূত্রের খবর, বৃহস্পতিবার এই দুর্ঘটনার পর থেকেই বহু মানুষের নিখোঁজ হওয়ার খবর মিলছে (Ahmedabad Plane Crash)।
আরও পড়ুন: Sujata Kar: প্রথম মহিলা কোচ হিসেবে সার্দানকে সাফল্য দিতে মরিয়া সুজাতা
দফায় দফায় মেঘানিনগরের চিকিৎসক পড়ুয়াদের আবাসনের চলছে তদন্তকারীদের তল্লাশি অভিযান। প্রাথমিকভাবে এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে উপস্থিত হন এএআই-এর তদন্তকারীরা। এরপরই ঘটনাস্থলে পৌঁছন এনডিআরএফ ও আধাসেনা বাহিনী। চলে উদ্ধার ও নমুনা সংগ্রহের কাজ। উদ্ধারকারী দলের সদস্যদের আশঙ্কা, ওই আবাসনের নীচে চাপা পড়ে থাকতে আরও আরও একাধিক দেহ। বর্তমানে যেহেতু এখনও পর্যন্ত নমুনা সংগ্রহের কাজ জারি রয়েছে, তাই বিমান সরানোর কাজ শুরু হয়নি এখনও। তবে ইতিমধ্যেই হোস্টেলের ছাদ থেকে ক্রেনের সাহায্যে নামানো হয়েছে সবিমানের লেজটি (Ahmedabad Plane Crash)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
এই পরিস্থিতির মাঝেই চলছে মৃতের সংখ্যা নিয়ে জল্পনা (Ahmedabad Plane Crash)। শনিবার রাত পর্যন্ত সরকারী মতে ২৭৯ জনের মৃত্যুর খবর সামনে আনা হয়েছে। কিন্তু স্থানীয়দের মতে সেই মৃতের সংখ্যাটা অন্ততপক্ষে ৫০০।






