Srinjoy Bose: আনুষ্ঠানিকভাবে শনিবার সবুজ-মেরুনের নতুন সচিব হলেন সৃঞ্জয়
শুধু তাই নয়, একই দিনে আনুষ্ঠানিকভাবে মোহনবাগানের ২১ জনের কমিটি সদস্যের নামও ঘোষণা করা হয়
Truth of Bengal: অবশেষে আনুষ্ঠানিক প্রতীক্ষার অবসান হল শনিবার বিকেলে। আবার মোহনবাগানের সচিব পদে দায়িত্বভার কাঁধে তুলে নিলেন সৃঞ্জয় বোস (Srinjoy Bose)। বাগানের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান বিচারপতি অসীম কুমার রায় সচিব হিসেবে টুটু পুত্রের নাম ঘোষণা করেন। শুধু তাই নয়, একই দিনে আনুষ্ঠানিকভাবে মোহনবাগানের ২১ জনের কমিটি সদস্যের নামও ঘোষণা করা হয়।
[আরও পড়ুনঃ Kedarnath: কেদারনাথগামী হেলিকপ্টার ভেঙে পড়ল গৌরীকুণ্ডে]
উল্লেখ্য, গত ৯ জুন সচিব পদে মনোনোয়নপত্র জমা দেন সৃঞ্জয় (Srinjoy Bose)। মনোনোয়নপত্র প্রত্যাহারের দিন ছিল গত শুক্রবার।প্রতিপক্ষ না থাকায় তাঁদের পুরো প্যানেলই জয়ী হিসাবে ক্ষমতায় এসেছে। তবে সৃঞ্জয় ছাড়া আর কেউ সচিব পদে মনোননয়পত্র জমা না দেওয়ায় বিনা নির্বাচনেই দ্বিতীয়বার বাগানের সচিব পদে বসলেন সৃঞ্জয়।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এদিকে শতাব্দী প্রাচীন ক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন দেবাশিস দত্ত। সৃঞ্জয়ের নেতৃত্বাধীন কমিটি সভাপতি হিসেবে দেবাশিসের নাম প্রস্তাব করবে। এবং যেহেতু বিরোধী পক্ষ নেই। তাই সভাপতির আসনে দেবাশিসের বসা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।






