Mitchell Starc: টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেন স্টার্ক, অজিদের বোলিংয়ে বড় শূন্যতা
ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটকে চিরবিদায় জানালেন দলের তারকা পেসার মিচেল স্টার্ক।
Truth of Bengal: বছর ঘুরলেই ২০ ওভারের বিশ্বকাপ। এখন থেকেই সমস্ত দল কমবেশি মাথা লাগানো চালু করে দিয়েছে এই ব্যাপারে। তারই মাঝে বড় ধাক্কা খেলো অস্ট্রেলিয়া। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটকে চিরবিদায় জানালেন দলের তারকা পেসার মিচেল স্টার্ক। একটি স্টেটমেন্টের মাধ্যমে তিনি নিজের অবসরের কথা জানান। তাঁর বক্তব্য, আসন্ন গুরুত্বপূর্ণ টেস্ট ও একদিনের সিরিজের পাশাপাশি ওডিআই বিশ্বকাপে ফিট থাকার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন (Mitchell Starc)।
আরও পড়ুনঃ Eco Tourism: ইকো-ট্যুরিজম কি সত্যিই প্রকৃতি সংরক্ষণে কার্যকর?
স্টেটমেন্টে স্টার্কের বক্তব্য, “আমার সর্বোচ্চ অগ্রাধিকার টেস্ট ক্রিকেট এবং সর্বদাই ছিল। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টির প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি, বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপ, শুধু আমাদের জয়ের কারণে নয় বরং অবিশ্বাস্য দল এবং পথে হওয়া মজার কারণে। আমি মনে করি ভারতের বিরুদ্ধে টেস্ট, অ্যাশেজ এবং ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে নিজের ফিটনেস এবং ফর্ম বজায় রাখার জন্য এটিই সেরা উপায় (Mitchell Starc)।”
মিচেল স্টার্কের হঠাৎ অবসর নেওয়া যে অস্ট্রেলিয়ার কাছে এক বড় ধাক্কা, তা না বললেও চলে। এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে তাঁর অনুপস্থিতিতে দলের বোলিং আক্রমণের অবস্থা কেমন হবে ২০ ওভারের ক্রিকেটে। বলা ভালো, অনেকটাই দুর্বল হয়ে পড়বে অজিরা। এবার দেখার বিষয় যে কি করে পরিস্থিতি সামাল দেওয়া হয় দলের তরফ থেকে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, টি-২০ ক্রিকেটে স্টার্কের অভিষেক ঘটেছিল ২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে। তিনি মোট ৬৫টি টি-২০ ম্যাচ খেলেছেন এবং নিজের ঝুলিতে তুলেছেন ৭৯টি উইকেট। বোলিং গড়ও বেশ ভালো। ২০২১ সালে যখন অস্ট্রেলিয়া প্রথমবারের জন্য টি-২০ বিশ্বকাপ জিতেছিল, সেই দলের সদস্য ছিলেন স্টার্ক। নিজের অন্তিম ২০ ওভারের ম্যাচ তিনি খেলেছেন গতবছর ভারতের বিরুদ্ধে (Mitchell Starc)।






