Sports Bill: মিলল রাষ্ট্রপতির স্বাক্ষর, আইনে পরিণত হল ক্রীড়া বিল
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের খবর কেন্দ্রীয় সরকারকেও জানানো হয়েছে।
Truth of Bengal: আর কোনও অবকাশ থাকল না নতুন ক্রীড়া বিলকে আইনে পরিণত করার ক্ষেত্রে। সোমবার নতুন ক্রীড়া বিলে রাষ্ট্রপতি দৌপদী মুর্মু স্বাক্ষর করে দিলেন। এবং তারপরই তা পরিণত হয়ে গেল আইনে। প্রসঙ্গত, গত সপ্তাহেই লোকসভায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নতুন ক্রীড়া বিল পাশ করা হয়েছিল।
আরও পড়ুনঃ SSC Exam: এসএসসি পরীক্ষা নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক, নিরাপত্তা ও স্বচ্ছতায় জোর
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের খবর কেন্দ্রীয় সরকারকেও জানানো হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, গত ১৮ অগাস্ট সোমবার নতুন ক্রীড়া বিলটি আইনে পরিণত হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নতুন ক্রীড়া বিল নিয়ে জোর আলোচনা চলছিল সর্বত্র। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গত মাসের শেষের দিকে সংসদে এই ক্রীড়া বিল নিয়ে সংসদে প্রথম আলোচনা হয়। এবং চলতি মাসে সংসদের অধিবেশনে তা লোকসভায় পাশ হয়। এরপর এই বিল সংসদের উচ্চকক্ষ তথা রাজ্যসভাতেও তা পাশ হয়। সবশেষে এই বিল চূড়ান্তভাবে আইনে পরিণত করার জন্য পাঠানো হয় রাইসিনা হিলসে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য। অবেশেষে সেই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করে দেন।
প্রসঙ্গত, নতুন এই ক্রীড়া বিলে অনেক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন থাকছে অ্যাথলিটদের ভোটাধিকারের অধিকার বাধ্যতামূলকের পাশাপাশি মহিলাদের ক্ষেত্রেও অগ্রাধিকার থাকছে। গঠন করা হচ্ছে স্পোর্টস ট্রাইব্যুনাল-ও। এর মাধ্যমেই নিষ্পত্তি হবে দেশের ক্রীড়ার বিষয়ে যুক্ত সমস্ত সমস্যাগুলির। এই ট্রাইব্যুনাল গঠিত হওয়ার ফলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধীনে থাকতে হবে না ক্রীড়া সংস্থাগুলিকে। সবই নিয়ন্ত্রণ করবে স্পোর্টস ট্রাইব্যুনাল।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এই নতুন ক্রীড়া আইনের আওতায় থাকবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও। কেননা তারা স্বশাসিত সংস্থা হওয়ার বোর্ডের অধীনে থাকা সংস্থাগুলি প্রথমে ক্রীড়া বিলের আওতায় আসতে রাজি ছিল না। সেক্ষেত্রে তাদের যুক্তি ছিল, যেহেতু তারা আর্থিকভাবে যথেষ্ট মজবুত এবং পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল নয়। কিন্তু তবুও তাদের ছাড়া হয়নি। নতুন বিলের অধীনে বিসিসিআই-ও থাকবে। এই নতুন আইনে থাকছে একটি নতুন ক্রীড়া বোর্ড (এনএসবি)। যার অধীনেই থাকবে বিসিসিআই। এর পাশাপাশি এই বিলের মাধ্যমেই বোর্ডের পদাধিকারী হওয়ার রাস্তা আগের থেকে অনেকটাই সহজ হয়েছে।






