রাজ্যের খবর

Ironman Triumph: বিদেশের মাটিতে দুঃসাহসিক জার্নি, সুইডেনে পূর্ণাঙ্গ আইরনম্যান খেতাব পেলেন সঞ্জয় কুমার পাতৌয়ারি

engali industrialist Sanjay Kumar Patauwari completed the grueling Ironman Kalmar 2025—swim, cycle, and marathon—in Sweden, showcasing indomitable will and endurance.

Truth Of Bengal: ইয়ামুদ্দিন সাহাজী সাহস, অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তি— এই তিনকে সঙ্গী করেই বিদেশের মাটিতে এক ঐতিহাসিক সাফল্য গড়লেন বাংলার শিল্পপতি সঞ্জয় কুমার পাতৌয়ারি(Ironman Triumph)। সুইডেনের কালমার শহরে আয়োজিত Ironman Kalmar 2025 প্রতিযোগিতায় তিনি অর্জন করলেন পূর্ণাঙ্গ Ironman খেতাব। বিশ্বের অন্যতম কঠিন সহনশীলতার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রায় ১৫ ঘণ্টার দুঃসাহসিক লড়াইয়ের শেষে বিজয়ী হলেন তিনি।

[আরও পড়ুনঃ Kanchana Maitra: অগোছাল চুল, অবিন্যস্ত পোশাক! কী কারণে উত্তেজিত অভিনেত্রী কাঞ্চনা? দেখুন ভিডিয়ো]

এই প্রতিযোগিতায় একজন অংশগ্রহণকারীকে একটানা সম্পূর্ণ করতে হয়— ৩.৮৬ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং একটি পূর্ণ ৪২.২ কিলোমিটার ম্যারাথন দৌড়()। অর্থাৎ শরীর ও মনের সীমাহীন শক্তি না থাকলে এই চ্যালেঞ্জ শেষ করা কার্যত অসম্ভব(Ironman Triumph)। দেশের শিল্পমহলে সুপরিচিত রেশমী গ্রুপের কর্ণধার সঞ্জয় কুমার পাতৌয়ারি শুধু সফল উদ্যোক্তা হিসেবেই নয়, এবার প্রমাণ করলেন খেলাধুলা ও ফিটনেসের প্রতিও তার অগাধ অনুরাগ। কঠোর পরিশ্রম, নিয়মিত ট্রেনিং ও অটল মানসিক শক্তির জোরেই তিনি এই আন্তর্জাতিক আসরে এক নতুন মাইলফলক ছুঁলেন।

FB POST:https://www.facebook.com/truthofbengal

মঙ্গলবার সকাল আটটা নাগাদ বিদেশের মাটি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছান সঞ্জয় কুমার পাতৌয়ারি। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা(Ironman Triumph)। ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান তারা। প্রিয়জনকে এই গৌরবের আসন স্পর্শ করতে দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়েন সবাই। সঞ্জয়ের এই সাফল্য কেবল ব্যক্তিগত গৌরবই নয়, বরং হাজারো তরুণের কাছে বার্তা—“মানব ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে অসম্ভব বলে কিছু নেই।” সুস্থ জীবনযাপন, ক্রীড়া ও মানসিক শক্তির গুরুত্ব তিনি নিজেই জীবন্ত উদাহরণ হয়ে প্রমাণ করলেন। বিদেশের মাটিতে ভারতীয় পতাকা ও বাংলার সম্মান উঁচু করে ধরলেন সঞ্জয় কুমার পাতৌয়ারি। তার এই অর্জন নিঃসন্দেহে দেশ ও রাজ্যের গর্ব, যা আগামী দিনে আরও অনেককেই ক্রীড়া ও সুস্থতার পথে অনুপ্রাণিত করবে।