খেলা

৩২ বলে  হাফ সেঞ্চুরি, অভিষেকের রেকর্ড ভাঙলেন ঈশান

ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে ঈশান জানান, আত্মবিশ্বাসই তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল।ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে ঈশান জানান, আত্মবিশ্বাসই তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল।

Truth Of Bengal: আড়াই বছর পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও নির্বাচকদের আস্থার মর্যাদা রাখলেন ঈশান কিষাণ।  দ্বিতীয় টি- ২০ তে মাত্র ৩২ বলে ৭৬ রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়ে দিলেন তিনি। সেই সঙ্গে গড়ে ফেললেন একাধিক নজিরও।সহজ ছিল না পরিস্থিতি। মাত্র ছয় রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই কঠিন সময়েই সূর্যকুমার যাদবের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে টেনে তোলেন ঈশান। চাপের মধ্যেও আগ্রাসী কিন্তু নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন তিনি।

ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে ঈশান জানান, আত্মবিশ্বাসই তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল। তিনি বলেন,‘আমি নিজেকে একটাই প্রশ্ন করেছিলাম—আরও একবার কি আমি এটা করতে পারব? নিজের ওপর সেই বিশ্বাসটাই ধরে রাখতে পেরেছি। চেনা ছন্দে ফিরে রান করতে চেয়েছিলাম। ভালো ক্রিকেট খেলতে চেয়েছিলাম। আউট হলেও আফসোস থাকত না। ঘরোয়া ক্রিকেটে যে ছন্দে ছিলাম, সেটাই জাতীয় দলের হয়ে ধরে রাখতে পেরে ভালো লাগছে।’

এই ম্যাচে মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঈশান। এর ফলে ভেঙে দেন অভিষেক শর্মার রেকর্ড। প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক ২২ বলে অর্ধশতরান করেছিলেন, যা এতদিন কিউয়িদের বিরুদ্ধে ভারতীয়দের দ্রুততম হাফ সেঞ্চুরি ছিল। সেই তালিকায় এবার শীর্ষে উঠে এলেন ঈশান।পাওয়ারপ্লেতেও নজির গড়েছেন তিনি। পাওয়ারপ্লেতে খেলা ২৩ বলে ঈশানের সংগ্রহ ৫৮ রান। ভারতীয় ক্রিকেটে ব্যাটিং অর্ডারে তিন নম্বর বা তার পরে নেমে পাওয়ারপ্লেতে হাফ সেঞ্চুরি করার নজির এই প্রথম। পাশাপাশি, পাওয়ারপ্লেতে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১ বলে ৫৮ রান করেছিলেন অভিষেক শর্মা।জাতীয় দলে ফিরে আত্মবিশ্বাসী ইনিংস, ম্যাচজয়ী ভূমিকা ও একের পর এক রেকর্ড—সব মিলিয়ে ঈশান কিষাণ বুঝিয়ে দিলেন, তাঁকে ফেরানোয় নির্বাচকরা ভুল করেননি।

Related Articles