কলকাতারাজ্যের খবর

SSC Exam: এসএসসি পরীক্ষা নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক, নিরাপত্তা ও স্বচ্ছতায় জোর

আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে

Truth of Bengal: স্কুল সার্ভিস কমিশনের আসন্ন লিখিত পরীক্ষা ঘিরে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্য সচিব। শুক্রবার এই বৈঠকে উপস্থিত থাকবেন সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলাশাসকরা। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে এই বৈঠক। আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে (SSC Exam)।

আরও পড়ুনঃ Kanchana Maitra: অগোছাল চুল, অবিন্যস্ত পোশাক! কী কারণে উত্তেজিত অভিনেত্রী কাঞ্চনা? দেখুন ভিডিয়ো

দুই পরীক্ষায় মিলিয়ে রাজ্য জুড়ে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন। বিশাল এই পরীক্ষার প্রস্তুতি নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বৈঠক ডেকেছে নবান্ন। সূত্রের খবর, বৈঠকে থাকবেন এসএসসি চেয়ারম্যান এবং স্কুল শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকরাও। ইতিমধ্যেই প্রতিটি জেলায় পরীক্ষার নির্দেশিকা পাঠানো হয়েছে। সরকারি আধিকারিকদের সরাসরি নজরদারিতেই হবে এই পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি রাখা বাধ্যতামূলক করা হয়েছে (SSC Exam)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ফ্রিসকিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা পুলিশ প্রশাসন। পরীক্ষার দিন কেন্দ্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট র‌্যাঙ্কের আধিকারিকদের মোতায়েন করা হবে নজরদারির জন্য। নবান্ন সূত্রে খবর, পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আরও কিছু বাড়তি নির্দেশ এই বৈঠকে জারি করা হতে পারে (SSC Exam)।

Related Articles