খেলা

‘কুরবানি কা জানোয়ার…’, পাকিস্তানের বিদায়ে রহস্যময় পোস্ট মহম্মদ হাফিজের

'Qurbani Ka Janwar...', Muhammad Hafeez's mysterious post on Pakistan's farewell

The Truth of Bengal: চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। আগের তিনটে ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতে জয়লাভ করতে পেরেছিল। মাত্র ২ পয়েন্ট পায়। এমন পরিস্থিতিতে শুক্রবার আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান। এই ম্যাচে যদি আমেরিকা হারত, তা হলে পাকিস্তান সামনে পরের রাউন্ডে যাওয়ার একটা ক্ষীণ সুযোগ পেত। কিন্তু, ফ্লোরিডায় ব্যাপক বৃষ্টির কারণে এই ম্যাচই আয়োজন করা সম্ভব হয়নি। ফলে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল। পাকিস্তানের এই বিদায়ে দেশে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট দলকে নিয়ে।

সেই সমালোচনায় এবার অন্য মাত্রা দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন ‘কুরবানি কা জানোয়ার হাজির হো’। এই পোস্টে তিনি পাকিস্তানি ক্রিকেট বোর্ডকে ট্যাগ করেছেন। হাফিজের এই রহস্যময় পোস্ট নিয়ে দেশে চর্চা চলছে। আদতে কী বলতে চেয়েছেন তিনি, তা বোঝা যাচ্ছে না।

এর আগে পাকিস্তান ২০১৪ এবং ২০১৬ সালে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল। এবার আবার সেই ঘটনার পুনরাবৃত্তি। এবারের বিশ্বকাপ একেবারে সুখের হয়নি পাকিস্তানের কাছে। প্রথম ম্যাচে তারা দুর্বল আমেরিকার কাছে হেরে যায়। পরের ম্যাচে ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ১২০ রানের টার্গেটও তাড়া করতে পারেনি পাকিস্তান। বুমরার দাপটে শেষপর্যন্ত ৪ রানে হারতে হয় বাবরদের। এবার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল। এমন পারফরম্যান্স নিয়ে পাকিস্তানের সমর্থকরা ক্ষেপে রয়েছেন।

ঘরে-বাইরে পাক দলকে নিয়ে যখন সমালোচনার ঝড় বইছে, তখন  সেই আঁচ আরও বাড়িয়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন ‘কুরবানি কা জানোয়ার হাজির হো’। হাফিজের এই রহস্যময় পোস্ট নিয়ে দেশে চর্চা চলছে। পোস্টে তিনি পাকিস্তানি ক্রিকেট বোর্ডকে ট্যাগ করেছেন।

Related Articles