রাজ্যের খবর

২৪ ঘন্টা নিখোঁজের পর নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

Body of youth recovered from river after 24 hours missing

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : ২৪ ঘন্টা বাড়ি থেকে নিখোঁজ থাকার পর ভাগীরথী নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রতিবেশীদের অনুমান মানসিক অবসাদে হয়তো আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে। মৃত যুবকের নাম উজ্জল দাস বাড়ি নদীয়ার শান্তিপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে।

প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, ওই যুবক একজন স্বর্ণ শিল্পী ছিলেন। গতকাল সকাল এগারোটা নাগাদ সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যে গড়িয়ে গেলেও ওই যুবক আর বাড়িতে ফেরেনি। এরপরেই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। শনিবার সকালে পরিবার হঠাৎই খবর পায় নদিয়ার শান্তিপুর বড়বাজার ঘাট ভাগীরথী নদীর তীরে একটি সাইকেল সহ বেশ কিছু আসবাবপত্র রয়েছে। এরপর ঘটনাস্থলে ছুটে যায় পরিবার। গিয়ে দেখে যুবকের পায়ের জুতো, সাইকেল সবটাই তাদের বাড়ির ছেলের মত। তৎক্ষনাত খবর দেয় শান্তিপুর থানায়।

পুলিশ খবর দেয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। কিছুক্ষনের মধ্যেই বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা নদীর জলে নেমে তল্লাশি শুরু করে। যদিও এক ঘণ্টার মধ্যেই ওই যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয় তারা। পাঠানো হয় শান্তিপুর হাসপাতালে। সেখানে চিকিৎসাকেরা মৃত বলে ঘোষণা করে। ওই যুবকের প্রতিবেশীদের দাবি, বরাবরই সাদামাটা স্বভাবের ছিল অভিষেক। কোন ঝুট ঝামেলায় কখনোই জড়াত না। বেশ কিছুদিন ধরেই টাকা পয়সার সমস্যায় দুশ্চিন্তায় ভুগছিল। আর এই ঘটনার পেছনে আত্মহত্যা বলে অনুমান করছেন প্রতিবেশীরা। অন্যদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়।

Related Articles