খেলা

বিশ্বকাপের দল ঘোষণা সম্ভাব্য তারিখ প্রকাশ্যে

Probable dates for World Cup team announcements are out

The Truth Of Bengal :  আইপিএল শেষ হলেই শুরু হবে বিশ্বকাপ। তার আগেই এবার বিশ্বকাপের দল ঘোষণার সম্ভাব্য তারিখ প্রকাশ্যে এলো। আইপিএল শেষ হওয়ার আগেই বিশ্বকাপের দল ঘোষণা হতে চলেছে। এপ্রিলের শেষ অথবা ১ লা  মে বোর্ড  দল ঘোষণা করতে পারে।

চলতি বছরে  ক্রিকেটের বড়  ইভেন্ট রয়েছে , তা হলো টি টোয়েন্টি বিশ্বকাপ । চার থেকে ত্রিশে জুন হবে এই টুর্নামেন্ট  । ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আর এই টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবে রোহিত  শর্মা।  এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন  বিসিসিআই সভাপতি জয় শা । এবার আইপিএলের মাঝে জানা গেল বিশ্বকাপের দল ঘোষণা হতে পারে এপ্রিলের শেষ দিকে অথবা পহেলা মে’র মধ্যে।  তবে আইপিএলের ফাইনাল রয়েছে  ২৬ শে মে। অর্থাৎ আইপিএল শেষ হওয়ার আগেই দল ঘোষণা করে দিতে হবে বিসিসিআইকে। ২৫ শে মে’র মধ্যে স্কোয়াডে  পরিবর্তন করা যেতে পারে । ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়া ফাইনাল পর্যন্ত পৌঁছালেও ফাইনাল ম্যাচ আর জিততে পারেনি। সে কারণে এবার  অনেক ভেবেচিন্তে দল ঘোষণা করা হবে।

আইপিএলের মাঝে এই দল ঘোষণা করার জন্য আইপিএলের পারফরমেন্সকে বিচার করবে ভারতীয়  ক্রিকেট বোর্ড ।  এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে।  টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল কি হবে তা নিয়ে বেশ জল্পনা চলছে । তবে বিরাট কোহলি এই দলে সুযোগ পাবেন বলেই বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ,  কারণ আইপিএলের শুরুতে তিনি অর্ধশতরান এবং শতরান করেছেন । এবার পন্থ ফিরেছেন তার ও থাকার সম্ভাবনা রয়েছে। যদিও স্কোয়াড  ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে।

 

 

 

Related Articles