Para Athletics: বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে সোনা জয় সিমরানের, হাইজ্যাম্পে প্রথম সোন জিতলেন নিশাদ কুমার
সিমরান তাঁর দৌড় শেষ করতে সময় নেন মাত্র ১১.৯৫ সেকেন্ড। সিমরানের সঙ্গে একই সঙ্গে এই বিভাগে দৌড়েছিলেন উমর সাইফি।
Truth of Bengal: শুক্রবার রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে সোনা জয় করলেন দুই ভারতীয় অ্যাথলেট। এই দুই অ্যাথলিট হলেন সিমরান শর্মা। এবং অপরজন হলেন নিশাদ কুমার। সিমরান সোনা জয় করেন ১০০মিটার টি১২ দৌড়ে। সিমরান তাঁর দৌড় শেষ করতে সময় নেন মাত্র ১১.৯৫ সেকেন্ড। সিমরানের সঙ্গে একই সঙ্গে এই বিভাগে দৌড়েছিলেন উমর সাইফি। এবং এই সময়টা সিমরানের অন্যতম সেরা সময়। এটি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে তাঁর প্রথম পদক জয়। সিমরানের সঙ্গে একই সঙ্গে এই বিভাগে অংশগ্রহণ করেছিলেন তাঁর গাইড উমর সাইফি (Para Athletics)।
আরও পড়ুনঃ দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা! ফের কেন্দ্রের রিপোর্টে বাংলার স্বীকৃতি
প্রসঙ্গত, সিমরান ছয় মাস বয়স থেকেই দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত। পাশাপাশি ডেলিভারি ডেটের অনেক আগেই তিনি জন্মগ্রহণ করার ফলে তাঁকে বাঁচিয়ে রাখতে চিকিৎসকরা ইনকিউরেটরে এক বছর রেখে চিকিৎসা করেছিলেন। কিন্তু তবুও হার মানেনি সিমরান। প্রতিনিয়ত লড়াই করেছেন সমাজে প্রতিষ্ঠার জন্য। এবং সেই সময় তিনি পাশে পেয়েছিলেন তাঁর বাবা মনোজ শর্মাকে।(Para Athletics)।’
এদিকে সিমরানের জয়ের দিনই আর এক ভারতীয় অ্যাথলিট দেশের জন্য সোনা জয় করলেন, তিনি হলেন নিষাদ কুমার। শুক্রবারই ছিল তাঁর ২৬তম জন্মদিন। নিজের বিশেষ এই দিনেই বিশ্ব প্যারা অলিম্পিক্স কিবং বিশ্ব প্যারা চ্যাম্পিয়নশিপের মঞ্চে জীবনের প্রথম সোনা জয় করলেন নিষাদ। হাইজাম্প টি৪৭ ইভেন্টে সোনা জয় করলেন নিষাদ। তবে শুধু সোনা জয়ই নয়, নিষাদ ২.১৪ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ডও গড়লেন। এর আগে টোকিও এবং প্যারিস প্যারা অলিম্পিক্সে রুপো জয় করেছিলেন নিষাদ। এরপর ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং ২০২৩ সালে রুপো জয় করেছিলেন (Para Athletics)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
মেয়ের এমন সাফল্যে উদ্বুদ্ধ হয়ে মনোজ শর্মা সংবাদমাধ্যমকে বলেন, ‘সিমরানের এই লড়াই দেশের জন্য। ওর পদক জয়ও দেশের জন্য। এর থেকে গর্বের মুহূর্ত আর কিছু হতে পারে না। ও স্বপ্ন ছিল সিমরান একদিন দেশের জন্য কিছু করুক। আজ মনে হচ্ছে সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে।’
এদিকে সিমরানের জয়ের দিনই আর এক ভারতীয় অ্যাথলিট দেশের জন্য সোনা জয় করলেন, তিনি হলেন নিষাদ কুমার। শুক্রবারই ছিল তাঁর ২৬তম জন্মদিন। নিজের বিশেষ এই দিনেই বিশ্ব প্যারা অলিম্পিক্স কিবং বিশ্ব প্যারা চ্যাম্পিয়নশিপের মঞ্চে জীবনের প্রথম সোনা জয় করলেন নিষাদ। হাইজাম্প টি৪৭ ইভেন্টে সোনা জয় করলেন নিষাদ। তবে শুধু সোনা জয়ই নয়, নিষাদ ২.১৪ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ডও গড়লেন। এর আগে টোকিও এবং প্যারিস প্যারা অলিম্পিক্সে রুপো জয় করেছিলেন নিশাদ। এরপর ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং ২০২৩ সালে রুপো জয় করেছিলেন।
সোনা জয়ের পর নিশাদ জানান, ‘এর আগে আমি রুপো জয় করেছিলাম। কিন্তু আমার মূল লক্ষ্যই ছিল সোনা জয় করা। সেই কারণে রুপোর মেডেলগুলি বাড়িতে রাখার পর আর ফিরেও তাকাইনি। আর এবার সেই স্বপ্ন আমার সফল হল। এবং সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি এই ইভেন্টে আমার সঙ্গেই ছিলেন আমেরিকার হাইজাম্পার আমেরিকার রডরিক টাউনসেন্ডকে হারানোর স্বাদ পেয়ে। তাঁর মত একজনকে হারানোর স্বাদটাই আলাদা।’






