খেলা

AFC Women’s Preliminary League: এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে লাল-হলুদের প্রতিপক্ষের নাম ঘোষণা

এই লিগে লাল-হলুদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হংকংয়ের কিচি এসসি এবং কম্বোডিয়ার নম পেন ক্রাউন এফসি

Truth of Bengal: বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ঘোষণা করা হল এএফসি প্রিমিলিনারি মহিলা লিগের সূচি। এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ ই-তে। এই লিগে লাল-হলুদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হংকংয়ের কিচি এসসি এবং কম্বোডিয়ার নম পেন ক্রাউন এফসি (AFC Women’s Preliminary League)।

আরও পড়ুনঃ Pune: পুণের বিলাসবহুল আবাসনে চাঞ্চল্য! ডেলিভারি বয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রসঙ্গত, ইস্টবেঙ্গল ভারতীয় দল হিসেবে ২০২৪-২৫ মরসুমে আইডব্লু-এল চ্যাম্পিয়ন হয়। তার সুবাদেই তারা এবার এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রিমিলিনারি স্টেজে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। এই গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কম্বোডিয়াতে। যা অনুষ্ঠিত হবে ২৫ থেকে ৩১ আগস্টের মধ্যে (AFC Women’s Preliminary League)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এবারে প্রিমিলিনারি স্টেজে মোট ১৯টি দলের জন্য পাঁচটি গ্রুপ করা হয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলি ২০২৪-২৫ মরসুমে এএফসি মহিলা ক্লাব প্রতিযোগিতার তালিকার শীর্ষে থাকা  সাতটি দলের সঙ্গে খেলার যোগ্যতা অর্জন করবে। এএফসি-র তালিকার শীর্ষে থাকা এই ক্লাবগুলি হল ম্যানবোর্ন সিটি (অস্ট্রেলিয়া), সুওন এফসি (রিপাবলিক কোরিয়া), টোকিওর ভার্দাই বেলেজা, ভিয়েতনামের হো-চি-মিন সিটি, ইরানের বাম খাতুন এফসি, আগের মরসুমে চ্যাম্পিয়ন দল চিনের হুয়াং জিয়ানগাডা এবং সংযুক্ত আরব আমিরশাহির নির্ধারিত যে কোনও একটি দল।

Related Articles