খেলা

Neeraj Chopra: বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালে ভারতের সোনার ছেলে নীরজ

Truth of Bengal: চলতি বছরের বিশ্ব অ্যাথলেটিক্সের আসরে পুরুষদের বিভাগে ফাইনালে পৌঁছলেন ভারতীয় জ্যাভলার নীরজ চোপড়া। বুধবার প্রথম থ্রো-তেই বাজিমাত করলেন নীরজ। তিনি প্রথমেই ছুঁড়লেন ৮৪.৫ মিটার। এই প্রতিযোগিতায় নীরজ রয়েছেন গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে ভারতীয় জ্যাভলার ছাড়াও ফাইনালে পৌঁছলেন জার্মান জ্যাভলার জুলিয়ন ওয়েবার। নীরজ যেখানে প্রথম চেষ্টাতেই বাজিমাত করেছেন, সেখানে জার্মান জ্যাভলার দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭. ২১ মিটার দূরত্ব অতিক্রম করেন। এরা ছাড়াও ফাইনালে উঠেছেন পোল্যান্ডের জ্যাভলার ওয়েগনার-ও (Neeraj Chopra)।

আরও পড়ুনঃ Maoist Encounter: মাওবাদী দমনে বড় সাফল্য, জঙ্গলে গুলির লড়াইয়ে খতম দুই নকশাল নেত্রী

প্রসঙ্গত, চলতি বছরের বিশ্ব অ্যাথলেটিক্সের আসরে শিরোপা ধরে রাখা মোটেই সহজ হবে নীরজের পক্ষে। কেননা  ফাইনালে তাঁকে লড়াই করতে হবে জার্মানি, চেক প্রজাতন্ত্র ও পাকিস্তানের জ্যাভলারদের বিপক্ষে। উল্লেখ্য, ২০২৫ সালের এই প্রতিযোগিতার নিয়মা হচ্ছে ৮৪.৫ মিটার জ্যাভলিন থ্রো করলে তবেই ফাইনালে যোগ্যতা অর্জন করা যাবে। মোট ১২ জন প্রতিযোগীকে নিয়ে ফাইনাল ইভেন্ট অনুষ্ঠিত হবে। সুতরাং যোগ্যতা নির্ণয়ের জন্য ৮৪.৫ মিটার ছুঁড়তে হবে এমন কোনও কথা নেই। ফাইনালে উঠতে গেলে দুই গ্রুপ মিলিয়ে ১২ জনের মধ্যে থাকতে হবে (Neeraj Chopra)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

নীরজ হলেন সেই জ্যাভলার, যিনি তৃতীয় পুরুষ প্রতিযোগী হিসেবে এই প্রতিযোগীতায় দুইবার পদক জয়ের লড়াইয়ে রয়েছেন। নীরজের আগে এই তালিকায় রয়েছেন কিংবদন্তী চ্যাক জেভলার জ্যান জ্যালেজনি ও নীরজের বর্তমান কোচ জোহানেস ভেটার। এখন দেখা যাক নীরজ সেই তালিকায় নিজের নামটি নথিভূক্ত করাতে পারেন কি না (Neeraj Chopra)।

Related Articles