দেশ

Maoist Encounter: মাওবাদী দমনে বড় সাফল্য, জঙ্গলে গুলির লড়াইয়ে খতম দুই নকশাল নেত্রী

গড়চিরোলি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।

Truth of Bengal: ফের মাওবাদী দমনে উল্লেখযোগ্য সাফল্য নিরাপত্তা বাহিনীর। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় যৌথ অভিযান চালিয়ে গুলির লড়াইয়ে খতম করা হল দুই মহিলা নকশাল নেত্রীকে। বুধবার সকালে গাট্টা জাম্বিয়া থানার অন্তর্গত এক জঙ্গলে সংঘর্ষে এই দুই মাওবাদী নিহত হয় (Maoist Encounter)।

আরও পড়ুনঃ Modi Biopic: ৭৫তম জন্মদিনে বিশেষ উপহার, এবার দক্ষিণে তৈরি হচ্ছে মোদির বায়োপিক

গড়চিরোলি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। যৌথ অভিযানে ছিলেন সি-৬০ কমান্ডো, সিআরপিএফ ও রাজ্য পুলিশের সদস্যরা। অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সত্য সাই কার্ত্তিক। বুধবার সকালেই এলাকাটি ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় তল্লাশি। ঠিক তখনই জঙ্গল থেকে গুলি চালাতে শুরু করে নকশালরা। পালটা জবাব দেয় সি-৬০ বাহিনী। উভয় পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুই মাওবাদী নেত্রীর দেহ। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, অভিযানের পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল, একটি পিস্তল, বেশ কিছু কার্তুজ এবং নকশাল মতাদর্শ সংক্রান্ত প্রচুর পত্র-পত্রিকা। গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি (Maoist Encounter)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

প্রসঙ্গত, গত চার মাসে তিনজন কেন্দ্রীয় কমিটির মাও নেতা নিকেশ হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। এর আগে ঝাড়খণ্ডে আরেক সফল অভিযানে খতম করা হয় মাওবাদী নেতা মুখদেব যাদবকে, যার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। সেখান থেকেও উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও নথিপত্র। লাগাতার এই সাফল্যে পূর্ব ও মধ্য ভারতের মাওবাদী নেটওয়ার্কে বড় ধাক্কা বলেই মনে করছে গোয়েন্দা মহল (Maoist Encounter)।

Related Articles