এবার ইডির জালে বিধায়ক, দুর্নীতি মামলায় গ্রেফতার জীবনকৃষ্ণ
সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ঘুরে তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালত।
Truth Of Bengal: দুই বছর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তবে গত বছর শীর্ষ আদালতের নির্দেশে তিনি এই মামলা থেকে রেহাই পান। এবার একই মামলায় সোমবার তাঁকে গ্রেফতার করল ইডি। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ঘুরে তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালত।
[আরও পড়ুন: Vivekananda Camp: স্বামী বিবেকানন্দের ভাবাদর্শেনে শুরু যুব প্রশিক্ষণ শিবির]
সোমবার সকালে আন্দি গ্রামে আসে ইডি এবং জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালায়। তিনি পালানোর চেষ্টা করেছিলেন এবং গতবারের মতো এবারও ফোন ছুড়ে ফেলে দিয়েছিলেন। কিন্তু তাতেও তিনি নিজেকে বাঁচাতে পারেননি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে তিনি ধরা পড়েন (Recruitment Scam)। এরপরই ৬ ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। কোন ঠিকঠাক উত্তর না পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়।
জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে যে চাকরি বিক্রির টাকা আসতো, সেই প্রমাণ পাওয়া গিয়েছে। পাশাপাশি, ইডির তরফ থেকে এটা জানানো হয়েছে যে তাঁদের হাতে এমনও প্রমাণ এসেছে যার থেকে প্রমাণিত যে তিনি নিজের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের চাকরি পাইয়ে দিতেন নিজের ক্ষমতা খাটিয়ে (Recruitment Scam)। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় সমস্যায় ফেসেছেন তিনি।
FB POST: https://www.facebook.com/share/v/1LxUvepVxG/
রাজনৈতিক মহলের একাংশের মতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আসা-যাওয়া লেগে থাকবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির (Recruitment Scam)। শুধু তাই নয়, ওয়াকিবহাল মহলের মতে রাজ্য সরকারকে চাপে ফেলতে একাধিক নেতাদের গ্রেফতার করা হতে পারে।






