খেলা

এমবাপের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের তাঁর পুরোনো ক্লাবের

Mbappe's former club files defamation lawsuit against him

Truth of Bengal: পিএসজির সঙ্গে এখন আর কোনও সম্পর্ক নেই কিলিয়ান এমবাপের। কিন্তু হলে কি হবে, দুইজনের মধ্যে বিতর্ক থেমে থাকছে না। এবার সেই এমবাপের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পিএসজি। সূত্রের খবর, ফরাসি স্ট্রাইকারের বিরুদ্ধে কোটি কোটি ইউরোর মানহানি মামলা করেছে পিএসজি।

ফরাসি সংবাদমাধ্যম সূত্রে খবর, পিএসজি প্রথমে আদালতে একটি আবেদন করে যে এমবাপ্পের অভিযোগের ভিত্তিতে ক্লাবটির ব্যাংক হিসাবে ৫ কোটি ৫০ লক্ষ ইউরো জব্দ করে রাখার যে আদেশ দিয়েছেন, সেটা যেন তুলে নেন। এরপরই পিএসজি দাবি করে এমবাপে তাঁদের কাছ থেকে কোনও অর্থ পাবেন না। উল্টে তারাই বরং ফরাসি স্ট্রাইকারের কাছ থেকে ৯ কোটি ৮০ লক্ষ ইউরো টাকা পাবে। সূত্রের খবর, পিএসজির পক্ষ থেকে জানা গিয়েছে এমবাপের কাছে এই অর্থ তারা দাবি করেছে মানহানির ক্ষতিপূরণ হিসাবে।

পিএসজি-র পক্ষ থেকে আরও থেকে বলা হয়েছে, এমবাপ্পে যে তাদের কাছে পাওনা হিসাবে ৫ কোটি ৫০ লাখ ইউরো দাবি করছেন, সেই বিষয়ে দ্রুত নিষ্পত্তি চান তারা। কিন্তু এ ব্যাপারে এমবাপ্পের দিক থেকে খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না। কাজেই মনে করা হচ্ছিল, ২৬ মে পরবর্তী শুনানির দিনই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা। এর মধ্যেই পিএসজি এমবাপ্পের বিরুদ্ধে মামলা করে বসল। এই প্রসঙ্গে এমবাপের আইনজীবী বলেন, ফরাসি স্ট্রাইকারের কোনও ভয়ের কিছু নেই। সবকিছু তাঁদের পক্ষেই আছে।

Related Articles