খেলা

ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক

15,000 Argentine fans banned from Club World Cup

Truth of Bengal: আগামী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। তার আগে বুয়েনস আইরসে অবস্থিত মার্কিন দূতাবাসে ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থকদের একটি তালিকা জমা দেন মেসিদের দেশের নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ। অর্থাৎ এই সমর্থকরা এবারের ক্লাব বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন না। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকেও এই তালিকাতে শিলমোহর দেওয়া হয়েছে।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, স্টেডিয়ামে খেলা দেখতে এসে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পরার অপরাধের কারণেই এমন কড়া শাস্তির মুখে পড়লেন তাঁরা। এই বিষয়ে এক অনুষ্ঠানের মঞ্চ থেকে আর্জেন্টিনার নিরপাত্তামন্ত্রী জানান, ‘আসন্ন ক্লাব বিশ্বকাপের তালিকায় ১৫ হাজারের বেশি দর্শক আছেন যাঁরা স্টেডিয়ামে নিষিদ্ধ থাকবেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে, আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধে জড়ানো লোকরা যেন এই বিশ্বকাপের আসরে (ফিফা ক্লাব বিশ্বকাপ) থাকতে না পারেন।’

তিনি আরও জানান, ‘ইতিমধ্যেই সেইসব সমর্থকদের তালিকা আমরা তৈরি করে আমরা তাঁদের চিহ্নিতও করেছি। তার মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ১ হাজার ১৬৬ জনের বিরুদ্ধে।

প্রসঙ্গত, এবারের ক্লাব বিশ্বকাপ শুরু হবে আগামী ১৪ জুন থেকে। চলবে ১৩ জুলাই পর্যন্ত। মোট ১২টি ভেন্যুতে এবারের ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। এবং চলতি বছর থেকেই ক্লাব বিশ্বকাপে বৃদ্ধি করা হয়েছে ক্লাবগুলির সংখ্যাও। মোট ৩২টি দল ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে। আর্জেন্টিনা থেকে দুটি দল সুযোগ পেয়েছে এই টুর্নামেন্টে খেলার জন্য। তারা হল বোকা জুনিয়ার্স ও রিভার প্লেট।

Related Articles