খেলা
Match Postponed: রেফারি না পাওয়ার কারণে স্থগিত মহমেডান ম্যাচ
Truth Of Bengal: রবিবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে মাঠে নামার কথা ছিল মহমেডান স্পোর্টিংয়ের। সেই ম্যাচে সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ ছিল পিয়ারলেস(Match Postponed)। কিন্তু রেফারি পাওয়া যাবে না বলেই ম্যাচটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইএফ-র পক্ষ থেকে।
[আরও পড়ুন: Women Cricket: দ্বিতীয় বার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ চ্যাম্পিয়ন কলকাতা]
শনিবার আইএফএ-র পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রবিবার যেহেতু কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা রয়েছে, সেই কারণে রেফারি পাওয়া যাবে না(Match Postponed)। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
খুব শীঘ্রই স্থগিত হওয়া এই ম্যাচের দিন ও ভেন্যুর নাম ঘোষণা করা হবে বলেও বিবৃতি দিয়ে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।






